প্রবাস সংবাদ

কুয়েতে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ৬ প্রবাসীর মৃত্যু

কুয়েতের একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

কুয়েতের একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা, ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কুয়েতের রিগাই এলাকার একটি আবাসিক ভবনের পঞ্চম ও ষষ্ঠ তলায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৬ প্রবাসী নাগরিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১৫ জন।

কুয়েত ফায়ার ফোর্সের জনসংযোগ পরিচালক আল গারিব সোমবার স্থানীয় গণমাধ্যমকে ৬ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন।

রোববার ভোরে এই অগ্নিকাণ্ডে নিহতরা সবাই এশিয়া ও আফ্রিকার প্রবাসী নাগরিক বলে জানিয়েছেন দেশটির অগ্নিনির্বাপক বাহিনী। ঘটনায় আহতদের দেশটির ফরওয়ানিয়া ও সাবাহ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ও আহতের বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি।

আগুনের কারণ সম্পর্কে এখনও জানা যায়নি। দেশটির স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, দেশটির দমকল বাহিনী সফলভাবে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আরও প্রায় অর্ধশতাধিক প্রবাসীকে উদ্ধার করতে সক্ষম হয়।

বিষয়:অগ্নিকাণ্ড আবাসিক ভবন কুয়েত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…