রাজনীতি

ডেমরার স্টাফ কোয়ার্টারে বাসে আগুন, হেল্পারের মৃত্যু

ডেমরার স্টাফ কোয়ার্টারে বাসে আগুন, হেল্পারের মৃত্যু

বিএনপির ডাকা হরতাল চলাকালে রাজধানীর ডেমরায় স্টাফ কোয়ার্টার এলাকায় অছিম পরিবহন নামের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় বাসের ভেতরে থাকা ঘুমন্ত অবস্থায় চালকের সহকারীর মৃত্যু হয়েছে।

রোববার ২৯ অক্টোবর ভোররাতের দিকে বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে কে বা কারা বাসে আগুন দিয়েছে তা কেউ বলতে পারছে না।

জানা যায়, এই ঘটনায় দগ্ধ হয়ে বাস চলকের সহযোগী মো. নাঈম (২২) নামের একজনের মৃত্যু হয়। এ ঘটনায় রবিউল (২৫) নামে আরও একজন আহত হয়েছেন। তাকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

বিষয়:বাসে আগুন বিএনপির হরতাল হরতাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…