রাজধানীর পুরানা পল্টনে তোপখানা রোডে মানিকগঞ্জ হাউজিংয়ের একটি ৪ তলা ভবনে আগুন লেগেছে। দ্বিতীয় ও তৃতীয় তলায়
লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ৯টা ১৭ মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ শুরু করে। পরে আরও তিনটি ইউনিট যোগ দেয়।
ওই ঘটনায় উদ্ধারকাজে সহায়তায় ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলেও জানিয়েছে বিজিবি সদর দপ্তর।
ঘটনায় ক্ষক্ষতির কোনো খবর এখনও জানা যায়নি।







