চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুম্বাইয়ে শানের বাসভবনে অগ্নিকাণ্ড, কেমন আছেন গায়ক?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৩ অপরাহ্ণ ২৪, ডিসেম্বর ২০২৪
বিনোদন
A A

আল্লু অর্জুনের বাড়ি ভাঙচুরের পর বলিউড গায়ক শানের বাড়িতে অগ্নিকাণ্ড। তবে আল্লুর বাড়িতে জনতা হামলা করলেও শানের বাড়িতে শট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ভোরে মহারাষ্ট্রের মুম্বাইয়ে গায়ক শানের বান্দ্রার ফরচুন অ্যাপার্টমেন্টে একটা আবাসিক ভবনে এই আগুন লাগে বলে জানা গেছে। সেই বাড়ির জানালা দিয়ে কালো ঘন ধোঁয়া বের হতে দেখা যায়।

বান্দ্রা ওয়েস্ট এলাকায় অবস্থিত ফরচুন অ্যাপার্টমেন্টের ১১ তলায় বাস করেন শান। সোমবার (২৩ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে গায়ক শানের সেই অ্যাপার্টমেন্টে আগুন লাগে। এসময় শান ওই বাড়িতে আটকা পড়েন। তিনিসহ গভীর রাতে অনেকেই আটকে যান সেখানে। তার পরিবারের সদস্যরা ফ্ল্যাটে ছিলেন কি না জানা যায়নি।

স্থানীয় সূত্রে খবর, রাত পৌনে দুইটার দিকে আগুন লাগার খবর দমকল বাহিনীকে জানানো হয়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয় দমকলের ১০টি ইঞ্জিন। পৌঁছে তারা দেখতে পান, সাত তলা থেকে ধোঁয়া বের হচ্ছে। আগুনের ফুলকিও দেখা যাচ্ছে। সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়।

জানা গেছে, এ ঘটনায় আশি বছরের এক বৃদ্ধা অসুস্থ হয়ে পড়েন। ধোঁয়ার কারণেই দমবন্ধ হয়েছিল তার। বৃদ্ধাকে উদ্ধার করার পর প্রাথমিক চিকিৎসা করা হয়। খবর দেওয়া হয় কাছের বেসরকারি হাসপাতালে। অ্যাম্বুলেন্সে করে বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাকে আইসিউতে রাখা হয়েছে বলেই খবর।

এদিকে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তবে প্রাথমিক তদন্তের পর দমকল কর্মীদের অনুমান, শর্টসার্কিট থেকে লেগেছে। বিস্তারিত তদন্তের পর জানানো হবে এ বিষয়ে। যদিও এবিষয়ে গায়কের পক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি।- ইন্ডিয়ান এক্সপ্রেস

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অগ্নিকান্ডগায়কবলিউডশান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

মে ৪, ২০২৬

কৃত্রিম বুদ্ধিমত্তা বাড়াচ্ছে ব্যক্তিগত দক্ষতা, প্রতিষ্ঠানের লাভ কম: গবেষণা

মে ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বাণিজ্য সম্পর্ক জোরদারে ঢাকায় আসছেন উচ্চপর্যায়ের মার্কিন প্রতিনিধিদল

মে ৪, ২০২৬

রিয়াল ড্রেসিংরুমে খেলোয়াড়-কোচ বিবাদের খবর

মে ৪, ২০২৬

মিরপুর স্টেডিয়ামের পরিচ্ছন্নতাকর্মীদের বেতন হরিলুট, ক্ষুব্ধ তামিম

মে ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT