চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কায় বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১২

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৫ অপরাহ্ণ ০৫, জুন ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) পুলিশ জানায়, রাজধানী কলম্বো থেকে প্রায় ৫৫ কিলোমিটার দূরের আঙ্গুরুওয়াতোটা এলাকায় অবস্থিত একটি বৃদ্ধাশ্রমে আগুনের ঘটনা ঘটে। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘটনার পর প্রতিষ্ঠানটির পরিচালককে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের মুখপাত্র ফ্রেডরিক উটলার জানান, বৃদ্ধাশ্রমটি থেকে মোট ৫১ জনকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে তাদের দেখভাল করছে সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। তিনি আরও বলেন, ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশের দুটি দল তদন্ত চালাচ্ছে।

এদিকে, অবৈধভাবে পরিচালিত ওই বৃদ্ধাশ্রমের মালিককে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। মাউপিয়া সেওয়ানা নামের প্রতিষ্ঠানটির মালিক ইসুরু অনুশকাকে আগামী ১১ জুন পর্যন্ত রিমান্ডে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবারের এই অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু হয়েছে। এটি কয়েক দশকের মধ্যে শ্রীলঙ্কার অন্যতম প্রাণঘাতী অগ্নিকাণ্ড হিসেবে বিবেচিত হচ্ছে।

Reneta

ঘটনার বিচার বিভাগীয় তদন্তে কর্মকর্তারা জানান, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি বৃদ্ধাশ্রম হিসেবে পরিচালনার কোনো বৈধ অনুমোদন পায়নি। পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থার নির্ধারিত ন্যূনতম মানদণ্ডও তারা পূরণ করতে পারেনি।

প্রাথমিক আদালত শুনানি শেষে এক কর্মকর্তা সাংবাদিকদের বলেন, বৃদ্ধদের সেবাযত্ন সংক্রান্ত বিধিমালা লঙ্ঘনের অভিযোগ তদন্তের জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিহত ১২বৃদ্ধাশ্রমভয়াবহ অগ্নিকাণ্ডশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নদী-হাওর রক্ষায় সচেতনতা বাড়াতে “বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ কায়াকিং”-এর উদ্যোগ

জুন ৫, ২০২৬

বৃষ্টি হলেও গরমের দাপট থাকবে অন্তত এক সপ্তাহ

জুন ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কার শেষে দ্রুত খুলে দেওয়া হবে চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর: মুক্তিযুদ্ধ মন্ত্রী

জুন ৫, ২০২৬

সবজির দাম কিছুটা কমলেও স্বস্তি নেই, উচ্চমূল্যে বিক্রি হচ্ছে সোনালি মুরগি

জুন ৫, ২০২৬

টাঙ্গাইলে ১৪৪ ধারা উপেক্ষা করে হামলা ভাঙচুর ও ঘরবাড়িতে আগুন

জুন ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT