চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাঁটাবনের আল বারাকা টাওয়ারে আগুন, ধোঁয়ায় শ্বাসরোধে নিহত ২

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৬ পূর্বাহ্ণ ২৭, জুন ২০২৬
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

রাজধানীর কাঁটাবনের বহুতল ভবন আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে দুইজনের মৃত্যু হয়েছে।

আজ (২৭ জুন) শনিবার রাত ১টার দিকে ভবনটির ১২ ও ১৩ তলায় আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে ১৪ তলা ভবনটির বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তারা দ্রুত ভবন থেকে বের হয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব জানান, অগ্নিকাণ্ডের পর দুজনকে উদ্ধার করা হলেও অতিরিক্ত ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হয়।

ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নজমুজ্জামান জানান, আগুনের কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, বহুতল ভবন হলেও আল বারাকা টাওয়ারে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেগ পেতে হয়েছে।

ভবনটির ১২ ও ১৩ তলায় বেশ কয়েকজন আইনজীবীর চেম্বার ছিল। অগ্নিকাণ্ডের কারণ, নিহতদের পরিচয় এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত চলছে।

ট্যাগ: আগুনআল বারাকা টাওয়ারকাঁটাবন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নকআউটে এবারের ‘বিস্ময়’ কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা

পরবর্তী

দেশের ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস

পরবর্তী

দেশের ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস

মেসিকে বেঞ্চে রেখে জর্ডান ম্যাচ শুরু করবে আর্জেন্টিনা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৭ শিশুর মৃত্যু

আগস্ট ২৬, ২০২৬

আবারও ঢাকা মাতাতে আসছেন পপ তারকা ওটিলিয়া

আগস্ট ২৬, ২০২৬

ভক্ত নয়, খেলোয়াড় হয়ে বাচ্চারা আর্জেন্টিনা-ব্রাজিলের বিপক্ষে খেলুক: বাংলাদেশ কোচ

আগস্ট ২৬, ২০২৬

শিগগিরই শুরু হবে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ

আগস্ট ২৬, ২০২৬

নিষেধাজ্ঞার পরও অস্ট্রেলিয়ায় বাড়ছে ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ার ব্যবহার

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT