গাজীপুর

টঙ্গীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ

টঙ্গীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ

গাজীপুরের টঙ্গীতে রান্নার গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন।

বুধবার (২১ অক্টোবর) সকালে টঙ্গীর মুদাফা মাস্টারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধ ব্যক্তিরা হলেন লালচান মিয়া, তার স্ত্রী নাছিমা বেগম ও মেয়ে তানিশা। তাদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, বুধবার সকালে রান্নার জন্য গ্যাসের চুলা জ্বালানোর পর হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে রান্নাঘরে আগুন ছড়িয়ে পড়ে এবং তিনজন দগ্ধ হন। তাঁদের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. শাহীন আলম বলেন, গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় তিনজন দগ্ধ হয়েছেন বলে এলাকাবাসী জানিয়েছেন।

বিষয়:আগুন গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ টঙ্গী ফায়ার সার্ভিস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…