চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলকাতা বিমানবন্দরের পুরনো এটিসি ভবনে আগুন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৭ অপরাহ্ণ ১৮, আগস্ট ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

কলকাতা বিমানবন্দরের পুরনো এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোরে আটতলা ভবনটির তৃতীয় তলায় আগুন দেখতে পান বিমানবন্দরের কর্মীরা। পরে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এ ঘটনায় বিমান চলাচলে কোনো প্রভাব পড়েনি।

আনন্দবাজার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

Banglabid

বিমানবন্দর সূত্রে জানা গেছে, ভোরে আগুন লাগার পর অল্প সময়ের মধ্যেই ভবনের একাংশ কালো ধোঁয়ায় ঢেকে যায়। খবর পেয়ে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে বেশ কিছু সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে দমকল কর্মকর্তারা ধারণা করছেন, স্বাধীনতা দিবস উপলক্ষে ভবনটি টুনি লাইট দিয়ে সাজানো হয়েছিল। ওই বৈদ্যুতিক বাতি থেকে শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত হতে পারে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়।

দমকল ও বিমানবন্দর সূত্রে জানা গেছে, পুরনো এটিসি ভবনের পাশের একটি ভবন থেকেই বর্তমানে বিমান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা ছিল।

Reneta

তবে শেষ পর্যন্ত আগুন পাশের গুরুত্বপূর্ণ স্থাপনায় ছড়িয়ে পড়েনি। এ কারণে বিমান ওঠানামাতেও কোনো ধরনের সমস্যা হয়নি।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানতে বিস্তারিত তদন্ত করা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আগুনএটিসি ভবনকলকাতাপশ্চিমবঙ্গভারত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরে আদালতের নির্দেশ

পরবর্তী

ইনফান্তিনোর বিরোধিতা করায় ফিফার প্রধান পরিচালন কর্মকর্তাকে বরখাস্ত

পরবর্তী

ইনফান্তিনোর বিরোধিতা করায় ফিফার প্রধান পরিচালন কর্মকর্তাকে বরখাস্ত

ছবি: সংগৃহীত।

রোহিঙ্গাদের সংখ্যা নিয়ে মিয়ানমারের বিবৃতিতে ঢাকার উদ্বেগ

সর্বশেষ

‘তীব্র শিল্পী সংকটে’ দেশের সিনেমা, সরব আমিন খান

আগস্ট ১৮, ২০২৬

কাকে বিয়ে করছেন অনিরুদ্ধ, কে এই কাব্য?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার’র নেতৃবৃন্দের সঙ্গে রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করব: মির্জা ফখরুল

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মহিলা বাসে যুক্ত হচ্ছে ফ্রি ইন্টারনেট

আগস্ট ১৮, ২০২৬

হোমটেক্সের লোগো-নাম নকল, ২ শোরুমে জরিমানা

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT