জনপদ

বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজে আগুন

শেরে-ই-বাংলা মেডিকেল কলেজে অগ্নিকাণ্ডের ঘটনা, দগ্ধ ও আহতরা উদ্ধার কাজের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজে অগ্নিকাণ্ডের ঘটনা, ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।

রোববার (১৩ অক্টোবর) সকালের দিকে মেডিসিন ইউনিট ভবনের নিচতলার একটি কক্ষে আগুন লাগে। এতে আতঙ্কিত হয়ে রোগী ও তাদের স্বজনরা ছোটাছুটি শুরু করেন।

বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছি। মেডিসিন ইউনিটের ওই কক্ষে রাখা তুলায় আগুন লেগে যাওয়ায় প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়েছে। রোগীদের নিরাপদে সরিয়ে আনার কাজ চলছে।

এখনো কোনো হাতা হাতের ঘটনা পাওয়া যায় নি। পাঁচ তলা ভবনের সকল রোগীদের বাহিরে নিয়ে আসা হয়েছে।

বিষয়:আগুন বরিশাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…