কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে মিল ভবনে অগ্নিকাণ্ড, ১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

কিশোরগঞ্জে মিল ভবনে অগ্নিকাণ্ডের দৃশ্য, দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জে মিল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা, দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে, ধোঁয়া ও আগুনের লাল আলো দৃশ্যমান।. Channel i News – চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জের বত্রিশ আমলিতলা এলাকার এ.টি ফ্লাওয়ার মিলস লিমিটেড ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ১ ঘণ্টার চেষ্টার পর নিয়ন্ত্রণে আসে আগুন।

গতকাল (৯ ফেব্রুয়ারি) শুক্রবার রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারী এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্টেশন অফিসার জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণেই এই অগ্নিকাণ্ড ঘটতে পারে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩ লক্ষ টাকা।

বিষয়:অগ্নিকাণ্ড আগুন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…