গাজীপুর

গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

Building fire with smoke rising in Dhaka, Bangladesh, during daytime. Channel i News - চ্যানেল আই নিউজ

A fire broke out on the roof of a multi-story building in Dhaka, causing smoke and panic among onlookers. Channel i News – চ্যানেল আই নিউজ

গাজীপুর মহানগরীর দিগিরচালা এলাকার ‘মেট্রিক্স স্টাইল’ নামের একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করে এ আগুন নিয়ন্ত্রণে আনে।

শনিবার (১৩ জুন) সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

গাজীপুর ভোগড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার আজিজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই কারখানার ষষ্ঠ তলা থেকে কালো ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। প্রথমে শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে আগুনের তীব্রতা বাড়তে থাকলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির সম্পর্কে জানা যায়নি।

 

বিষয়:অগ্নিকাণ্ডের ঘটনা কারখানায় আগুন গাজীপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…