চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরিবার-সতীর্থদের সঙ্গে কথা বলেছেন এদোয়ার্দো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৮ অপরাহ্ণ ০২, ডিসেম্বর ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল মাঠে খেলোয়াড় ও কর্মকর্তাদের সমাবেশ, বাংলাদেশি সংবাদ মাধ্যমের জন্য উপযুক্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যাচ চলার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়া ফিওরেন্টিনা ফুটবলার এদোয়ার্দো বোভের জ্ঞান ফিরেছে। পরিবার ও সতীর্থদের সঙ্গে কথা বলেছেন তিনি। এখনও নিবিড় পরিচর্যা কেন্দ্রেই (আইসিইউ) রাখা হয়েছে ২২ বর্ষী মিডফিল্ডারকে।

ক্লাব ফিওরেন্টিনা বিষয়টি জানিয়েছে। বলেছে, ‘এদোয়ার্দো সজাগ আছে, ভালোর দিকে আছেন। তিনি পরিবার, সতীর্থ, কোচ প্যালাডিনো এবং ক্লাবের ব্যবস্থাপনা কর্মকর্তাদের সাথে কথা বলেছেন। হাসপাতালে ভর্তি করার পর তার কার্ডিওলজিক্যাল এবং নিউরোলজিক্যাল পরীক্ষা করা হয়। সেখানে কোনো সমস্যা ধরা পড়েনি।’

ইতালিয়ান লিগ সিরি আ’তে রোববার রাতে মুখোমুখি হয়েছিল ফিওরেন্টিনা ও ইন্টার মিলান। ম্যাচের ১৫তম মিনিটে অসুস্থ হয়ে লুটিয়ে পড়েন এদোয়ার্দো। প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুতই হাসাপাতালে নেয়া হয় তাকে।

ম্যাচে হঠাৎ হাঁটু গেড়ে বসে পড়েন বোভে। কিছুক্ষণ পর উঠে দাঁড়ান, কয়েক পা হেঁটে যেতেই লুটিয়ে পড়েন। সতীর্থ ও প্রতিপক্ষ খেলোয়াড়রা ছুটে আসেন। চিকিৎসকরাও দ্রুত মাঠে আসেন। প্রাথমিক চিকিৎসা চলার সময় বোভেকে ঘিরে ছিলেন দুদলের খেলোয়াড় ও স্টাফরা। পরে তাকে স্ট্রেচারে বাইরে নেয়া হয় এবং অ্যাম্বুলেন্সে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

বোভে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় ম্যাচটি স্থগিত করা হয়েছে। তার আগে দুদলের কেউই গোলের দেখা পায়নি।

গত আগস্টে রোমা থেকে পুরো মৌসুমের জন্য ধারে ফিওরেন্টিনায় যোগ দেন বোভে। ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে একটি গোল ও ৪টি অ্যাসিস্ট করেছেন তরুণ মিডফিল্ডার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিইউফিওরেন্তিনাবোভেলিড স্পোর্টসসিরি-এ
শেয়ারTweetPin
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT