চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাট-প্যাড তুলে রাখার পরিকল্পনা জানালেন বিশ্বকাপজয়ী ফিঞ্চ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫১ অপরাহ্ণ ০৪, জানুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার ক্রিকেটার ফিঞ্চ ব্যাট তুলে ধরছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যারন ফিঞ্চ। এবার ঘরোয়া লিগ বিগ ব্যাশ থেকেও অবসরের ঘোষণা দিলেন ৩৭ বর্ষী ডানহাতি ব্যাটার। মেলবোর্ন রেনেগেডসের হয়ে চলতি মৌসুম খেলার পর আর মাঠে দেখা যাবে না অজিদের টি-টুয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ককে।

বিগ ব্যাশ থেকে অবসর গ্রহণের ফলে মেইনস্ট্রিম লিগগুলোতে খেলবেন না, তবে লিজেন্ড টুর্নামেন্টগুলোতে খেলবেন ফিঞ্চ- ‘আমার এ যাত্রায় কিছু সময় সত্যিই ভালো ছিল, আবার কিছু সময় খারাপও গেছে। কিন্তু বিগ ব্যাশের শিরোপা জেতার সাথে সেগুলোর তুলনা করা যাবে না। ওটা আমার কাছে, খুব বিশেষ কিছু ছিল যা সবসময় মনে থাকবে।’

‘সত্যিই পুরো ক্যারিয়ারে একটি ক্লাবে খেলতে পেরে গর্বিত। রেনেগেডস আমার জীবনের বড় একটি অংশ জুড়ে আছে এবং তারা আমাকে যা দিয়েছে তার জন্য তাদের প্রতি কৃতজ্ঞ। আমার এই অংশে পরিবার, সমর্থক, ভক্ত, আমার সতীর্থ এবং ক্লাবের সবাইকে ধন্যবাদ জানাতে চাই।’

Banglabid

আন্তর্জাতিক ও সবধরনের টি-টুয়েন্টি মিলিয়ে সপ্তম সর্বোচ্চ রান সংগ্রাহক ফিঞ্চ। ৩৩.৭০ গড়ে ১১,৪৫৮ রান করেছেন। ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে তার ক্যারিয়ারে সর্বোচ্চ ১৭২ রানের ইনিংসটি খেলেছিলেন। যা বিশ্বরেকর্ড।

বিগ ব্যাশে ক্রিস লিনের পর দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ফিঞ্চ। ২০২৩ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ২০২১ সালে অস্ট্রেলিয়াকে টি-টুয়েন্টি বিশ্বকাপ জেতানো অধিনায়ক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াজিম্বাবুয়েফিঞ্চবিগ ব্যাশরেনেগেডসলিন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নির্বাচনের দিনসহ ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি

পরবর্তী

গুম-হত্যা-খুন এটাই বিএনপি-জামায়াতের গুণ: শেখ হাসিনা

পরবর্তী
শেখ হাসিনা গণভবনে ভাষণ দিচ্ছেন, পাশে অন্য নেতারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

গুম-হত্যা-খুন এটাই বিএনপি-জামায়াতের গুণ: শেখ হাসিনা

বিএনপি-জামায়াতের নির্বাচনী প্রচার সভায় নেতারা বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি-জামায়াত ১৫ বছর ধরে সরকার উৎখাতের অপচেষ্টায় সফল হয়নি

সর্বশেষ

পাকিস্তানের বিপক্ষে তিন দিনেই ইনিংস ব্যবধানে জিতল ইংল্যান্ড

আগস্ট ২১, ২০২৬

কেমন হল এশিয়ান গেমসের বাংলাদেশ দল

আগস্ট ২১, ২০২৬

পারেদেসকে ১০ ও মোলিনাকে ৭ ম্যাচের নিষেধাজ্ঞা, আর্জেন্টিনাকে বড় জরিমানা ফিফার

আগস্ট ২১, ২০২৬

যুব উন্নয়ন অধিদপ্তরে এখনও দাপিয়ে বেড়াচ্ছেন আওয়ামী লীগের মাসুদ

আগস্ট ২১, ২০২৬
লাল ফাইলে কেন শপথবাক্য পাঠ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

লাল ফাইলে কেন শপথবাক্য?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT