অর্থনীতি

নিহত তিন পোশাক শ্রমিকের পরিবারকে আর্থিক সহায়তা

প্রধান অতিথি নিহত শ্রমিক পরিবারের জন্য আর্থিক সহায়তা প্রদান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান অতিথি নিহত তিন পোশাক শ্রমিকের পরিবারের জন্য আর্থিক সহায়তা প্রদান করছেন, অন্যান্য অতিথিরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করা পোশাক খাতের নিহত তিন শ্রমিকের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) 

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান শনিবার (১১ নভেম্বর) নিহত পোশাক শ্রমিক আঞ্জুয়ারা খাতুন, রাসেল হাওলাদার ও মো. ইমরানের শোক সন্তপ্ত পরিবারের নিকট আর্থিক সহায়তার চেক তুলে দেন।

বিজিএমইএ কমপ্লেক্সে অনুষ্ঠিত চেক হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি শহিদউল্লাহ আজিম ও নাসির উদ্দিন প্রমূখ।

ফারুক হাসান বলেন, তৈরি পোশাক শিল্পকে আজকের সম্মানজনক অবস্থানে নিয়ে আসার পেছনে লাখ লাখ পোশাক শ্রমিকের অমূল্য অবদান রয়েছে।

তিনি পোশাক শ্রমিকদের কল্যাণের ওপর জোর দিয়ে বলেন, শিল্প ও শ্রমিক একে অপরের পরিপূরক। শিল্প ভালো থাকলে শ্রমিক ভালো থাকবে। তিনি শ্রমিক ও উদ্যোক্তা মিলে এক সাথে শিল্পকে এগিয়ে নেয়ার জন্য আহ্বান জানান।

বিজিএমইএ সভাপতি বলেন, ‘আমাদের তৈরি পোশাক শিল্পের সাফল্যে প্রতিটি পোশাক শ্রমিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমাদের কাছে শ্রমিকদের কল্যাণ সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তাদের অধিকার ও স্বার্থ সমুন্নত রাখতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’

বিষয়:পোশাক শিল্প বিজিএমইএ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…