চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউ ইর্য়কে ইতিহাস গড়লো ছেলে, যে বার্তা দিলেন নির্মাতা মা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩২ অপরাহ্ণ ০৫, নভেম্বর ২০২৫
বিনোদন
A A

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হলেন জোহরান মামদানি। আফ্রিকা মহাদেশের উগান্ডায় জন্ম হলেও তিনি ভারতীয় বংশোদ্ভূত ভারতীয় বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ারের পুত্র। তার পিতা উগান্ডার খ্যাতনামা লেখক মাহমুদ মামদানি।

মাত্র ৩৪ বছর বয়সে নিউ ইর্য়কের মেয়র হলেন মামদানি, যা ইতিমধ্যেই নজির গড়েছে পুরো আমেরিকায়! কেননা এর মাধ্যমেই নিউ ইয়র্ক প্রথমবারের মতো একজন মুসলিম মেয়র পাচ্ছে। আর ছেলের এই সাফল্যেই আবেগতাড়িত মা মীরা।

ভোটের প্রচারের সময় জোহরান জীবনধারণের খরচ কম করার আশ্বাস দিয়েছিলেন। এমনকি দীর্ঘ দিন শহরে যারা ভাড়া বাড়িতে রয়েছেন, তাদের ভাড়া মওকুফের কথাও বলেছিলেন। মনে করা হচ্ছে, মীরা-পুত্রের সেই আশ্বাসেই ভরসা রেখেছেন নিউ ইয়র্কবাসী। ভোটের ফল প্রকাশ্যে আসার পর মামদানির ওয়েবসাইট থেকে লেখা হয়েছে, “নিউ ইয়র্কে থাকার খরচ বড্ড বেশি। জোহরান এবার খরচ কমিয়ে জীবনধারণকে অনেক সহজ করে তুলবেন।”

সাধারণ মানুষকে সেই ভরসা বজায় রাখার উপদেশ দিলেন পরিচালক মা মীরা। পরিচালক বলেন, ‘‘আমি আমার ছেলের সাহস ও বাচনভঙ্গিমা দেখে অবাক হয়ে যাচ্ছি। ওর যেটা আমার ভাল লাগে তা হল, ও এই বিশ্বের ভিন্নতাকে বৈচিত্রময়তাকে দ্ব্যর্থহীন ভাবে গ্রহণ করেছে। ও যে আশা দেখিয়েছে, তাতে আশাবাদী আমি। এই বিশ্বকে দেখার একটা দূরদৃষ্টি রয়েছে ওর মধ্যে। আর সেটা ক্ষমতার লোভ নয়। মানুষের সাম্য, ন্যায়বিচার ও খেটে খাওয়া মানুষের পক্ষে ও সবসময়ে রয়েছে।’’

মীরা নায়ার একজন সমাজকর্মী ও চলচ্চিত্র পরিচালক। ১৯৮৮ সালে মুক্তি পায় ‘সালাম বোম্বে’ সিনেমা। মুম্বাইয়ের পথশিশুদের নিয়ে এটি তৈরি করেন মীরা। এ সিনেমার সূত্র ধরেই মীরা নায়ার আন্তর্জাতিকভাবে পরিচিতি পান। সেরা বিদেশি সিনেমা ক্যাটাগরিতে ‘সালাম বোম্বে’ সিনেমা অস্কার, বাফটা ও গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে নমিনেশন জিতেছিল সেসময়। যা ভারতীয় সিনেমার জন্য ছিলো বিশেষ যোগ!

ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে ‘গোল্ডেন লায়ন’ ও কানে ‘ক্যামেরা ডি’ওর’ জেতা এই পরিচালক ‘মিসিসিপি মসালা’ ও ‘মনসুন ওয়েডিং’-এর মতো অনেক কাল্ট মুভি বানিয়েছেন। তবে বাঙালি দর্শক তাকে মনে রেখেছে মূলত ‘দ্য নেমসেক’ সিনেমার জন্য!- এনডিটিভি

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জোহরান মামদানিনিউ ইয়র্কভারতীয় চিত্রপরিচালকমার্কিন যুক্তরাষ্ট্রমীরামীরা নায়ারলিড বিনোদনসালাম বোম্বে
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শরিয়াহভিত্তিক পাঁচটি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক

পরবর্তী

গণভোট নিয়ে সিদ্ধান্তের আগে সরকার ইসির সাথে আলোচনা করবে: ইসি সচিব

পরবর্তী

গণভোট নিয়ে সিদ্ধান্তের আগে সরকার ইসির সাথে আলোচনা করবে: ইসি সচিব

জেলায় জেলায় চলছে সভা সমাবেশ উঠোন বৈঠক

সর্বশেষ

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের সমাপনী মঞ্চ মাতাবেন টম ক্রুজ-শাকিরাসহ একঝাঁক তারকা

জুলাই ১৯, ২০২৬

ফুটবলের আনন্দ ও উন্মাদনাকে রঙিন করে রাখে ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ

জুলাই ১৯, ২০২৬

পরিবেশ রক্ষার সংগ্রাম এগিয়ে নিতে হবে: প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবু

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT