বিনোদন

চট্টগ্রামে মাসব্যাপী ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স

চট্টগ্রামে মাসব্যাপী ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্সের শিক্ষার্থী ও প্রশিক্ষকরা ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামে মাসব্যাপী ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্সের শিক্ষার্থী ও প্রশিক্ষকরা একটি ক্লাসরুমে একত্রিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

শিল্পকলার আয়োজনে চট্টগ্রামে মাসব্যাপী চালু হচ্ছে ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স। রবিবার (৮ ডিসেম্বর) বিকাল ৪টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ ভবনে উদ্বোধন করা হয় কোর্সটি। মাসব্যাপী ফিল্ম এপ্রিসিয়েশন কোর্স এর উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের আয়োজনে এবং চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোর্স পরিচালক জহিরুল ইসলাম কচি, কোর্সের প্রশিক্ষক শৈবাল চৌধুরী ও সৈকত দে।

জেলা কালচারাল অফিসার চট্টগ্রাম মো. মোসলেম উদ্দিন-এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন কোর্স সমন্বয়ক মো. ইকরামুল ইসলাম।

অনুষ্ঠানে জানানো হয়, ১৩ ডিসেম্বর থেকে আগামি ১০ জানুয়ারি প্র্রতি শুক্রবার ও শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১৪ জন প্রশিক্ষক ২০টি ক্লাস নেবেন।

চট্টগ্রামে মাসব্যাপী ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তা. Channel i News - চ্যানেল আই নিউজ কোর্সের বিষয়সমূহ হলো চলচ্চিত্রের নন্দনতত্ত্ব, চলচিত্রের ইতিহাস, ক্যামেরার শৈল্পিক ব্যাবহার, সম্পাদনা ও ছন্দ, চলচ্চিত্রে শব্দ ও সংগীত, পরিচালকের বিশ্ববীক্ষা ও নন্দন ভাবনা, পরিচালকের স্বপ্ন ও প্রয়োগ, প্রামাণ্যচিত্রের তত্ত্ব ও প্রয়োগ, বৈশ্বিক চলচ্চিত্র আন্দোলন এবং নান্দনিকতার বৈচিত্র্য, চলচ্চিত্রের ভাষা, চলচ্চিত্র বিশ্লেষণ ও সমালোচনা, পরিচালকের সংগে আলাপ, নতুন প্রযুক্তি ও চলচ্চিত্রের ভবিষ্যত।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক ফয়েজ জহির-এর সার্বিক তত্ত্বাবধানে এবং কোর্স পরিচালক জহিরুল ইসলাম কচি-এর পরিচালনায় প্রশিক্ষক হিসেবে থাকবেন মঈনুদ্দীন খালেদ, এন রাশেদ চৌধুরী, জহিরুল ইসলাম, হুমায়রা বিলকিস, নাহিদ মাসুদ, ওয়াহিদ তারেক, রফিকুল আনোয়ার রাসেল, কাশেফ শাহবাজি, কিসলু গোলাম হায়দার, সৈকত দে, শৈবাল চৌধুরী, চৈতালী সমাদ্দার, বিধান রিবেরু, সাদিয়া খালিদ ঋতি, রাজিবুল হোসেন।

বিষয়:চট্টগ্রাম শিল্পকলা সৈয়দ জামিল আহমেদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…