চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ফাইটার’ দেখে দর্শক বললেন, ‘পাঠানের চেয়েও ভালো’!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩১ অপরাহ্ণ ২৫, জানুয়ারি ২০২৪
বিনোদন
A A
ফাইটার সিনেমার দুই অভিনেতা ক্যামেরার দিকে তাকাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘ফাইটার’ ছবিতে প্রথমবার হৃতিকের সঙ্গে জুটি বেঁধেছেন দীপিকা। ছবিটি নিয়ে দর্শকের প্রত্যাশাও অনেক বেশি। বৃহস্পতিবার ভোর থেকেই শুরু হয়ে যায় ‘ফাইটার’-এর প্রথম শো। এরপরেই সামাজিক মাধ্যমে সিনেমাটির রিভিউ দেয়া শুরু করেন দর্শকরা।

এক দর্শক লিখেছেন, ‘অসাধারণ অ্যাকশন। উত্তেজনায় সিটের কিনারে এসে যাবেন দেখতে দেখতে। হৃতিক দারুণ করেছেন।’

আরেক দর্শকের মত, ‘ভারতের বিমানবাহিনী নিয়ে নির্মিত সিনেমাগুলোর মাঝে সেরা এটি। ফোরডিতে দেখুন, ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব সুন্দর। ভারতীয় বিমানবাহিনীর মিশনগুলো দেখে শরীর শিউরে উঠবে। দারুণ বিনোদন…অসাধারণ সিনেমা…স্টান্ট সিকুয়েন্সগুলো অতুলনীয়, গল্পও শক্তিশালী, অ্যাকশন ওয়ান্ডারফুল।’

Banglabid

সিনেমার অ্যারিয়েল অ্যাকশন সিকুয়েন্সগুলো দেখে মুগ্ধ দর্শকরা। একজন প্রশংসা কয়রে লিখেছেন, ‘ফাইটারের মতো অ্যারিয়েল অ্যাকশন দর্শক আগে কখনো দেখেননি। হৃতিক এই ঘরানার মাস্টার, আবারও তা প্রমাণ করেছেন। দীপিকা তার ক্যারিয়ারের সেরা সময় পার করছেন, তাই তিনি কোনো ভুল করেননি। ফাইটার নিশ্চিত সুপারহিট। এটি হৃতিকের সবচেয়ে বেশি আয় করা সিনেমা হতে পারে।’

আরেক ভক্তদের মত, ‘হৃতিক রোশান স্যার যেই ঘরানার ছবিতেই অভিনয় করুক, ব্রিলিয়ান্ট পারফর্মেন্স দেখান। দীপিকা আকর্ষণীয় এবং সেরা অভিনেত্রী। তার অভিনয়ও অসাধারণ হয়েছে। সিদ্ধার্থ আনন্দের প্রথম বিমান বাহিনী নিয়ে সিনেমা, তবে তিনি সেরা নির্মাতা। তার ওয়ার, পাঠান দারুণ ছিল। সিনেমাটি দেখার মতো।’

এক ভক্তের কাছে ‘পাঠান’-এর চেয়েও ভালো লেগেছে ‘ফাইটার’। তিনি বলেন, ‘কী দারুণ সিনেমা। প্রতিটি দৃশ্য সিদ্ধার্থ আনন্দের পাঠানের চেয়েও ভালো সত্যিই। ছবিটি দেখুন। মূল চরিত্রে হৃতিক স্যারের অভিনয় অসাধারণ, দীপিকাও আবেদনময়। ফাইটার ২০২৪-এর হিট!’

Reneta

পাকিস্তানের তরফে ভারতের ওপর করা একটি সন্ত্রাসবাদী হামলার পর এয়ারস্ট্রাইকের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে ছবিটি। ফাইটার ছবিতে বিমান বাহিনীর অফিসার হিসেবে ধরা দিয়েছেন হৃতিক ও দীপিকা। হৃতিকের চরিত্রের নাম ‘শামশের পাঠানিয়া’। ‘মিনল রাঠোর’ রূপে আসতে চলছেন দীপিকা।

ছবিতে আরও রয়েছেন অনিল কাপুর, অক্ষয় ওবেরয়, করণ সিং গ্রোভার সহ অনেকে। ‘ফাইটার’ প্রযোজনা করেছে ভায়াকম ১৮ মোশন পিকচার্স।

সূত্র: লাইভ মিন্ট

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দীপিকাপাঠানফাইটারসিদ্ধার্থ আনন্দহৃতিক
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT