চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রুনাই-সিশেলসকে নিয়ে সিলেটে ‘ট্রাইনেশন কাপ’ খেলবে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৩ অপরাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

আসছে ২০ থেকে ২৮ মার্চ ছেলেদের ফিফা উইন্ডোতে দেশের মাটিতে ট্রাইনেশন কাপ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ব্রুনাই দারুস সালাম এবং সিশেলসকে নিয়ে সিলেটে বসবে আসরটি।

সোমবার দুপুরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ন্যাশনাল টিমস কমিটির ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত হয়। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন এবং জাতীয় দলের কোচ হাভিয়ের ক্যাবরেরাসহ কমিটির অন্য সদস্যরা সভায় অংশ নেন। বাফুফের সহ-সভাপতি ও কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ সভাপতিত্ব করেন।

ট্রাইনেশন কাপকে সামনে রেখে ৩ মার্চ থেকে জাতীয় দলের আবাসিক ক্যাম্প শুরু হবে।

কাজী নাবিল আহমেদ সভা শেষে ভিডিও বার্তায় জানান, ট্রাইনেশন কাপে মোট তিনটি ম্যাচ হবে। পয়েন্টের ভিত্তিতে শিরোপা নির্ধারিত হবে। সিলেটকে ভেন্যু হিসেবে বেছে নেয়ার বিষয়টি ফিফাকে জানাতে চিঠি দেয়া হয়েছে। ক্যাম্প হবে ঢাকায় এবং সিলেটে।

ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ১৯২তম স্থানে আছে। লাল-সবুজের দলের চেয়ে মাত্র দুই ধাপ এগিয়ে থাকা ব্রুনাইয়ের র‍্যাঙ্কিং ১৯০। সিশেলস ১৯৯তম স্থানে আছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ফিফা উইন্ডোবাংলাদেশবাংলাদেশ জাতীয় ফুটবল দলব্রুনাইলিড স্পোর্টসসিশেলস
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকার সড়কে এআই ক্যামেরা: বদলাচ্ছে কি চালকদের আচরণ | Channel i News

ঢাকার সড়কে এআই ক্যামেরা: বদলাচ্ছে কি চালকদের আচরণ

মে ২০, ২০২৬

পল্লবীতে শিশু রামিসা হত্যা, ২ জন গ্রেফতার

মে ২০, ২০২৬
মহাখালীতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

মহাখালীতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

মে ২০, ২০২৬

বিশ্বকাপের বাকি ২২ দিন: কখনও জয় পায়নি যে দেশগুলো

মে ২০, ২০২৬

নবীন শিক্ষার্থীদের দক্ষ ও মানবিক চিকিৎসক হিসেবে গড়ে ওঠার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT