ফুটবল

শেষ সময়ে সংবাদ সম্মেলন এড়ালেন রোনালদো

রোনালদো ও কোচের গম্ভীর আলোচনা ফুটবল মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবল মাঠে রোনালদো ও তার কোচের গভীর আলোচনা চলমান।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচ, অথচ দলের সংবাদ সম্মেলনে কোচ ফের্নান্দো সান্তোস পাশে পাচ্ছেন না অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোকে। শেষ সময়ে অধিনায়কত্বের এই দায়িত্বটি এড়িয়ে গেছেন সিআর সেভেন।

রোনালদো না আসার কারণে কোচের পাশে থাকবেন ফরোয়ার্ড ব্রুনো ফের্নান্দেজ। ঘানার বিপক্ষে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১০টায় নামবে পর্তুগিজরা। বিশ্বকাপ জয়ের মিশন শুরুর আগে দলের প্রস্তুতি, অবস্থা ও সম্ভাবনা নিয়ে সান্তোস-ব্রুনো সাংবাদিকদের প্রশ্নের জবাব দেবেন।

এমন সময়ে সংবাদ সম্মেলন এড়িয়ে গেলেন রোনালদো, যখন ২৪ ঘণ্টা আগে তার চুক্তি বাতিল করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ক্লাব ইস্যুতে প্রশ্ন এড়াতেই পর্তুগিজ ফরোয়ার্ড হয়ত সাংবাদিকদের এড়ালেন— এমন কথাও উঠছে।

পর্তুগালের প্রতিপক্ষ ঘানার সঙ্গে তুলনা করলে শক্তি-সামর্থ্য বা ইতিহাসে, প্রায় প্রতিটি জায়গায় এগিয়ে আছে পর্তুগিজ দলটি। মুখোমুখি দেখায়ও সামনে আছে সান্তোসের দল। তবে বৈশ্বিক আসরের উদ্বোধনী ম্যাচে ফল নিজেদের পক্ষে আনতে পারে না তারা। সবশেষ তিন বিশ্বকাপেও প্রথম ম্যাচে জয় তুলতে পারেনি, এবার সেই গেরো খোলার চ্যালেঞ্জও আছে রোনালদোদের।

বিষয়:কাতার বিশ্বকাপ-2022 ফিফা বিশ্বকাপ ঘানা ফিফা বিশ্বকাপ পর্তুগাল ম্যানচেস্টার ইউনাইটেড রোনালদো সান্তোস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…