চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এই দুই ভাই বিশ্বকাপে খেলবেন দুই দেশের হয়ে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২১ অপরাহ্ণ ১৭, নভেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A
দুই ফুটবল খেলোয়াড় মাঠে, একজন উদযাপন করছেন, দর্শকরা স্টেডিয়ামে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আজ দুজনার দুটি পথ, ওগো দুটি দিকে গেছে বেঁকে’ -এ গানের সঙ্গে যেন মিলে যায় স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিক বিলবাওয়ের দুই স্ট্রাইকার ইকাকি উইলিয়ামস ও নিকো উইলিয়ামসের বাস্তবতা। তারা আপন দুই ভাই, খেলেন একই ক্লাবে, কিন্তু জাতীয় দলে প্রতিনিধিত্বের ক্ষেত্রে হয়ে যান আলাদা দেশের। কাতার বিশ্বকাপেও মিলবে সেই দৃশ্যের দেখা।

বিশ্বকাপে ইকাকি উইলিয়ামস খেলবেন ঘানার হয়ে। ছোট ভাই নিকো উইলিয়ামসের গায়ে থাকবে স্পেনের জার্সি।

এবছরই ঘানার জার্সিতে প্রথম ম্যাচ খেলেছেন ইকাকি উইলিয়ামস। যদিও ২০১৬ সালে তিনি স্পেনের জার্সিতে একটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন। এর আগে ২০১৫-১৭ সাল পর্যন্ত স্পেন অনূর্ধ্ব-২১ দলেও খেলেছেন।

Banglabid

২০১৩-১৪ মৌসুমে বার্সেলোনার হয়ে ১৮ ম্যাচ খেলা ইনাকি করেছিলেন ৭ গোল। পরে অ্যাথলেটিক বিলবাওতে যেয়ে ২৮ বর্ষী ফুটবলার খেলেছেন ৩৫৫ ম্যাচ, করেছেন ৮০ গোল।

৩০ বছর আগে ইনাকি ও নিকোর বাবা-মা ঘানা থেকে স্পেনে পাড়ি জমান। সেখানেই দুই ভাইয়ের জন্ম। স্পেনের প্রতিনিধিত্ব করার সুযোগ থাকলেও পরিবারের সদস্যদের, বিশেষ করে দাদার ইচ্ছাপূরণ করতে ঘানার হয়ে খেলার সিদ্ধান্ত ইনাকির। যদিও তার ২০ বর্ষী ছোট ভাই নিকো স্পেনের হয়ে খেলা বেছে নিয়েছেন।

অ্যাথলেটিক বিলবাওয়ে ২০২১ সালে এসে নিকো খেলেছেন ৫৭ ম্যাচ, করেছেন ৪ গোল। ২০১৯-২০ মৌসুমে বার্সার হয়ে ৩ ম্যাচে মাঠে নেমেছিলেন। ২০২০ সালে স্পেন অনূর্ধ্ব-১৮ ও পরের বছর অনূর্ধ্ব-২১ দলে সুযোগ পান।

Reneta

বড় ভাই ইনাকির মতো এবছরই স্পেন জার্সিতে প্রথম ম্যাচ খেলেছেন নিকো উইলিয়ামস। দুই ভাইয়ের মাঝে রয়েছে আরেকটি মিল। জাতীয় দলের হয়ে তারা দুটির বেশি ম্যাচ না খেললেও বিশ্বকাপ স্কোয়াডে ঠিকই ডাক পেয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইকাকিকাতার বিশ্বকাপ ২০২২নিকোফিফা বিশ্বকাপ ঘানাফিফা বিশ্বকাপ স্পেনসেমিলিড ফিফা বিশ্বকাপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাজশাহী-কক্সবাজার রুটে সরাসরি বিমান চলাচল শুরু

পরবর্তী

গোমস্তাপুরে কুমির আতঙ্কে দিন কাটাচ্ছে নদী পাড়ের মানুষ

পরবর্তী
নদীতে কুমিরের উপস্থিতি, গোমস্তাপুরে আতঙ্কিত নদী পাড়ের মানুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

গোমস্তাপুরে কুমির আতঙ্কে দিন কাটাচ্ছে নদী পাড়ের মানুষ

বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল চ্যানেল আই অনলাইন এর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘পাতালঘর’ নিয়ে ফিরছেন মিঠু, ভারতে প্রিমিয়ার

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT