ফুটবল

বিশ্বকাপে ফিরছেন ইংল্যান্ডের স্টার্লিং

England's star player celebrating during a match at the World Cup. Channel i News - চ্যানেল আই নিউজ

England footballer celebrating a goal during a World Cup match, wearing jersey number 10. Channel i News – চ্যানেল আই নিউজ

লন্ডনে নিজ বাড়িতে ডাকাতির পর কাতার থেকে দেশের বিমান ধরেছিলেন রাহিম স্টার্লিং। তারকা উইঙ্গার আবারও গ্যারেথ সাউথগেটের স্কোয়াডে যোগ দিতে কাতারে ফিরছেন। সবকিছু ঠিক থাকলে স্টার্লিংকে শনিবার ফ্রান্সের বিপক্ষে মাঠেও দেখা যেতে পারে।

সেনেগালের বিপক্ষে শেষ ষোলোতে নামার আগে ডাকাতি হওয়ার দুঃসংবাদ শোনেন ২৮ বর্ষী তারকা। লন্ডনের সারেতে সশস্ত্র ডাকাতির ঘটনায় ইংলিশ কোচের অনুমতি নিয়ে দেশে ফেরেন স্টার্লিং। তখন অনেকটা অনিশ্চিত ছিল আদৌ বিশ্বকাপে আর ফিরতে পারবেন কিনা!

শেষ ষোলোতে সেনেগালকে ৩-০ গোলে উড়িয়ে আসরে টিকে আছেন হ্যারি কেনের দল। শনিবার রাত একটায় সেমিতে ওঠার লক্ষ্যে কঠিন প্রতিপক্ষ ও বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারাতে হবে ইংলিশদের।

ডাকাতির ঘটনা সম্পর্কে এখনও স্পষ্ট কোনো তথ্য অবশ্য পাওয়া যায়নি। স্টার্লিংয়ের পরিবারের কয়েকজন সদস্য, ঘনিষ্ঠ বন্ধু, বান্ধবী এবং তার দুই সন্তান কাতারেই ছিলেন ঘটনার সময়। ডাকাতির ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি লন্ডন পুলিশ।

বিষয়:কাতার বিশ্বকাপ-2022 ফিফা বিশ্বকাপ ইংল্যান্ড ফিফা বিশ্বকাপ ফ্রান্স সাউথগেট স্টার্লিং

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…