চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোস্তাফিজ-রিশাদের বোলিংয়ে ১১৭ রানেই আটকে গেল আইরিশরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৫ অপরাহ্ণ ০২, ডিসেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশের বোলিং তোপে আটকে গেছেন আইরিশ ব্যাটাররা। মোস্তাফিজুর রহমান-রিশাদ হোসেনের ম্যাজিকে ১১৭ রানে গুটিয়ে গেছে আয়ারল্যান্ড। পাঁচটি ক্যাচ নিয়ে রেকর্ডে নাম তুলেছেন তানজিদ হাসান তামিম। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে এক ম্যাচে সর্বোচ্চ ক্যাচের যৌথ রেকর্ড হয়েছে।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টসে জিতে বাংলাদেশকে বোলিংয়ে পাঠায় আয়ারল্যান্ড। নির্ধারিত ১৯.৫ ওভারে সব উইকেট হারিয়ে ১১৭ রানে থামে সফরকারী দল।

টি-টুয়েন্টিতে এক ম্যাচে সর্বোচ্চ ক্যাচের রেকর্ড হয়েছে তানজিদের। টাইগার ওপেনারের আগে আরও দুজন অবশ্য এই কীর্তি গড়েছেন। ২০২৩ সালে কাতারের বিপক্ষে ৫ ক্যাচ নিয়েছেন মালদ্বীপের ওয়েজ জানাকা মালিন্দা, গত সেপ্টেম্বরে আইল অব ম্যানের বিপক্ষে সমান ক্যাচ নিয়েছেন সুইডেনের সেদিক সাহাক। তবে আইসিসির পূর্ণ সদস্য দেশের ফিল্ডারদের মধ্যে তানজিদই প্রথম কীর্তিটি গড়লেন।

Banglabid

প্রথমে ভালো শুরু করেন দুই ওপেনার। চতুর্থ ওভারে টিম টেক্টরকে বোল্ড করে সাজঘরে ফেরান মোস্তাফিজ। দলীয় ৩৮এ ১০ বলে দুই চার ও এক ছক্কায় ১৭ রান করে যান টেক্টর।

তিনে নেমে সফলতা পাননি হ্যারি টেক্টর। শরিফুল ইসলাম পাওয়া প্লের শেষ ওভারে তাকে বোল্ড করেন। ৬ বলে এক চারে ৫ রান করে যান তিনি। চারে নামা লোরকান টাকারকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন শেখ মেহেদী। ১ রানে ফেরেন তিনি। এরপর কার্টিস ক্যাম্ফেরকে (৯) বোল্ড করেন রিশাদ।

ওপেনার-অধিনায়ক পল স্টার্লিং আউট হন ২৭ বলে ৩৮ রানে। পাঁচ চার ও এক ছয়ে ফেরেন রিশাদের বলে, লংঅনে ক্যাচ তুলে সাইফ হাসানের হাতে। সাতে নামা গ্যারেথ ডেলানিকেও (১০) ফেরান রিশাদ। ১৮তম ওভারে ২ উইকেট তুলে নেন মোস্তাফিজ।

Reneta

মোস্তাফিজ ১১ রানে নেন ৩ উইকেট। ২১ রানে ৩ উইকেট রিশাদের। শরিফুল নিয়েছেন ২১ রানে ২ উইকেট। একটি করে উইকেট নিয়েছেন শেখ মেহেদী ও সাইফউদ্দিন। রিশাদের ৫৫ ম্যাচে ৭১ উইকেট হল, টি-টুয়েন্টিতে শেখ মেহেদীকে ছাড়িয়ে বাংলাদেশের চতুর্থ উইকেট শিকারী এখন তারকা এ লেগ স্পিনার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আয়ারল্যান্ডটি-টুয়েন্টিতানজিদবাংলাদেশমোস্তাফিজরিশাদস্টার্লিং
শেয়ারTweetPin

সর্বশেষ

আগুনে পুড়ে মৃত্যু ১৬ সহকর্মীর, চুল কাটাতে গিয়ে বাঁচলেন হাবিবুর

আগস্ট ১০, ২০২৬

সৌদিতে কারখানায় আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ১০, ২০২৬

এসএসসি ও সমমানের পরীক্ষায় কমেছে পাসের হার এবং জিপিএ-৫

আগস্ট ১০, ২০২৬

১৯৯১ সালের পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোটাভুটির সম্ভাবনা

আগস্ট ১০, ২০২৬

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে শিক্ষার্থীদের উল্লাস

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT