চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নক আউটে মরক্কো, সঙ্গী ক্রোয়েশিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০০ অপরাহ্ণ ০১, ডিসেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A
বিশ্বকাপের নক আউট পর্বে মরক্কো ও ক্রোয়েশিয়ার খেলা, খেলোয়াড়রা উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সুযোগ ছিল তিন দলের সামনে। দৌড়ে ছিল ক্রোয়েশিয়া, বেলজিয়াম এবং মরক্কো। কানাডা আগেই পরের রাউন্ডে যাওয়ার লড়াই থেকে ছিটকে গিয়েছিল। গ্রুপ এফ থেকে চ্যাম্পিয়ন হয়ে বাজিটা জিতে চমক দেখিয়েছে মরক্কো। আফ্রিকার দেশটি ৩৬ বছর পর নক আউট পর্বে উঠে গেছে। সঙ্গী রানার্সআপ ক্রোয়েশিয়া।

‘সোনালী প্রজন্ম’র শেষ বিশ্বকাপে গ্রুপপর্ব থেকেই বিদায় নিয়েছে গত আসরের সেমিফাইনালিস্ট ও ফিফা র‍্যাঙ্কিংয়ে দুই নম্বরে থাকা বেলজিয়াম।

বৃহস্পতিবার গ্রুপপর্বের শেষ রাউন্ডে বেলজিয়ামের বিপক্ষে নেমেছিল ক্রোয়েশিয়া। ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। অন্য ম্যাচে আগেই ছিটকে যাওয়া কানাডার বিপক্ষে জয় পেয়েছে মরক্কো, ২-১ গোলে।

Banglabid

দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, এক জয় ও দুই ড্রয়ে রানার্সআপ ক্রোয়েশিয়া জমাতে পেরেছে ৫ পয়েন্ট। গ্রুপের তিনে থেকে আসর শেষ করল বেলজিয়াম, পয়েন্ট ৪। কানাডা শেষ করল কোনো পয়েন্ট না তুলেই।

আহমাদ বিন আলী স্টেডিয়ামে বেলজিয়ামের শুরুর একাদশে চারটি পরিবর্তন আনেন কোচ রবের্তো মার্টিনেজ। জাতীয় দলের হয়ে শততম ম্যাচ খেলতে নামেন থিবো কোর্ত্তয়া। বেঞ্চে ছিলেন অধিনায়ক এডেন হ্যাজার্ড। ইনজুরির কারণে আগের দুই ম্যাচ খেলতে না পারা রোমেলু লুকাকুও শুরুর একাদশে ছিলেন না।

ম্যাচ শুরুর কয়েক সেকেন্ডের মধ্যেই গোলের সুযোগ পায় ক্রোয়েশিয়া। লুকা মদ্রিচের পাসে বল পেয়ে ডান পায়ে জোরাল শট নেন ইভান পেরিসিচ। অল্পের জন্য ডান পাশের পোস্ট ঘেঁষে বল চলে যায় বাইরে।

Reneta

পরে ১৫ মিনিটে ঘটে নাটকীয় এক ঘটনা। আন্দ্রেজ ক্রামারিচকে বক্সের ভেতর ফাউল করেন ইয়ানিক কারাসকো। রেফারি ক্রোয়েশিয়ার পক্ষে পেনাল্টির বাঁশি বাজান। স্পট কিক নেয়ার জন্য প্রস্তুত হয়ে যান মদ্রিচ।

কিন্তু ভিএআরের সাহায্য নেয়ার পর রেফারি অফসাইডের সংকেত দেন। কারণ বক্সে ফাউলের ঘটনার আগে মদ্রিচ যখন শট নিচ্ছিলেন, অফসাইড পজিশনে ছিলেন ডেজান লভরেন।

দ্বিতীয়ার্ধের শুরুতে বদলি খেলোয়াড় হিসেবে নামেন লুকাকু। ৪৯ মিনিটে কেভিন ডি ব্রুইনের অ্যাসিস্টে বল পেয়ে লুকাকুর হেড ঠেকান ক্রোয়েশিয়ার গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচ। পরের মিনিটেই মাতেও কোভাচিচের শট প্রতিহত করেন কোর্ত্তয়া।

বেলজিয়ামের রক্ষণে একের পর এক আক্রমণ গড়ে চাপে রাখে গত বিশ্বকাপের ফাইনালিস্ট ক্রোয়েশিয়া। ৫৪ মিনিটে প্রথমে মার্সেলো ব্রোজোভিচ ও পরে মদ্রিচের কিক প্রতিহত করে কোর্ত্তয়া জাল অক্ষত রাখেন।

ম্যাচের ৫৯ মিনিটে মাঠে নামেন হ্যাজার্ড। পরের মিনিটে লুকাকুর কিক ডান পাশের পোস্টে লাগায় বঞ্চিত হয় বেলজিয়াম। কয়েক সেকেন্ড পর গোলরক্ষক বেরিয়ে আসায় পোস্ট ফাঁকা হলেও লুকাকু হেডে বল জালে জড়াতে পারেননি।

নয় মিনিট পর মদ্রিচের শট নেয়ার পর কোর্ত্তয়া ঝাঁপিয়ে বল ধরে দলের হাল ধরে রাখেন। ম্যাচের ৮৭ মিনিটে থমাস মুনিয়েরের পাসে গোলমুখে বল পেয়ে ফিনিশিং দিতে ব্যর্থ হন লুকাকু। বেলজিয়াম হতাশায় নিমজ্জিত হয়।

নির্ধারিত সময়ের শেষ মিনিটে থোরগান হ্যাজার্ড ক্রস করার সময় ক্রোয়েশিয়ার গোলরক্ষক বল ধরতে গিয়ে অবস্থান থেকে সরে যান। ফাঁকায় বল পেয়ে অবিশ্বাস্যভাবে লুকাকু লক্ষ্যভেদ করতে পারেননি। টিভি ধারাভাষ্যকার বিস্ময় প্রকাশ করে বলে ওঠেন, এটি বোধ হয় তার ক্যারিয়ারের পাওয়া সবচেয়ে সহজ গোলের সুযোগ ছিল! একের পর এক গোলের সুযোগ হাতছাড়া হওয়ায় বেলজিয়ামকে আসর থেকেই বিদায় নিতে হল।

আল সুমামা স্টেডিয়ামে আরেক ম্যাচে চতুর্থ মিনিটেই কানাডার বিপক্ষে এগিয়ে যায় মরক্কো। বাঁ-পায়ের দূরপাল্লার কিকে লক্ষ্যভেদ করেন হাকিম জিয়েচ।

ম্যাচের ২৩ মিনিটে আশরাফ হাকিমির বাড়ানো বল পেয়ে ছুটতে থাকেন স্ট্রাইকার ইউসেফ এন-নেসিরি। প্রতিপক্ষের দুই খেলোয়াড় তার পিছু নিলেও আটকাতে পারেননি। নেসিরি ডান পায়ে শট নেয়ার সময় কানাডিয়ান গোলরক্ষক ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করেন, কিন্তু তার শরীর ও হাতের ফাঁক গলে বল জালে জড়িয়ে যায়। ২-০ গোলের লিড পেয়ে নক আউটে যাওয়ার রাস্তা মরক্কোর জন্য মসৃণ হয়।

খেলার ৪০ মিনিটে অ্যালিস্টিইর জনস্টনের নেয়া শট বিপদমুক্ত করতে গিয়ে নায়েফ আগুয়ের্দ নিজেদের জালেই বল জড়ান। কানাডা পায় গোলের দেখা। বিরতির পর ৭১ মিনিটে কর্নার কিক থেকে আসা বলে হেড নিলেও অল্পের জন্য নিশানাভেদ করতে পারেননি জনস্টন।

ম্যাচের বাকি সময়ে আর কেউ গোলের দেখা না পাওয়ায় রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে ডাগ আউটে থাকা মরক্কোর খেলোয়াড় ও কোচিং স্টাফরা পরের রাউন্ডে পা দেয়ায় বাঁধভাঙা উচ্ছ্বাসে ভাসেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আহমাদ বিন আলী স্টেডিয়ামকাতার বিশ্বকাপ ২০২২ফিফা বিশ্বকাপ কানাডাফিফা বিশ্বকাপ ক্রোয়েশিয়াফিফা বিশ্বকাপ বেলজিয়াম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ছাত্রলীগের সম্মেলনে বয়স ও নারী নেতৃত্ব নিয়ে যা জানা গেল

পরবর্তী

রাজশাহীতে সমাবেশের তিন দিন আগেই বিএনপি নেতাকর্মীদের ভিড়

পরবর্তী
রাজশাহীতে বিএনপি নেতাকর্মীদের সমাবেশের জন্য প্রস্তুতি চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহীতে সমাবেশের তিন দিন আগেই বিএনপি নেতাকর্মীদের ভিড়

চ্যানেল আই অনলাইন ব্যান্ড মিউজিক ফেস্ট ২০২২ এর আয়োজন. Channel i News - চ্যানেল আই নিউজ

`বামবা-চ্যানেল আই ব্যান্ড মিউজিক ফেস্ট ২০২২’ উপলক্ষে দেশব্যাপী আয়োজন

সর্বশেষ

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬

বিপিএলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি? বিসিবির ভাবনা জানালেন তামিম

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT