চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপিএলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি? বিসিবির ভাবনা জানালেন তামিম

আবু তাহের আবু তাহের
১০:৫৬ অপরাহ্ণ ২০, আগস্ট ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) পেশাদার ও বিশ্বমানের টুর্নামেন্টে রূপান্তর করতে বড় ধরনের সংস্কার পরিকল্পনার কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টুর্নামেন্টের দীর্ঘমেয়াদী স্থায়িত্ব ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বাড়াতে দেশের সীমানা ছাড়িয়ে বিদেশী ও নামী ফ্র্যাঞ্চাইজিগুলোর দিকে নজর দিচ্ছে বিসিবি। 

বিসিবি সভাপতি তামিম ইকবালের সাম্প্রতিক বক্তব্য এবং বোর্ডের পরিকল্পনা থেকে জানা যাচ্ছে, বিপিএলের ভাবমূর্তি ও বাণিজ্যিক মূল্য পুনরুদ্ধারে আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত ক্রীড়া ফ্র্যাঞ্চাইজিগুলোকে যুক্ত করাই এখন মূল উদ্দেশ্য।

এ নিয়ে বিসিবি সভাপতি তামিম ইকবাল বলেছেন, ‘ঠিক এটাই, এটি আরেকটি বিষয়, হতেই পারে। তবে ঠিক এখনই এখানে বসে আমার ঘোষণা দেয়াটা ঠিক হবে না। আমাদের নীতিমালাও দেখতে হবে। আমাদের দেশের নীতি, সাথে বিসিবির কী নীতি ছিল, এই পুরো জিনিসটা নিয়ে আইনজীবীর সাথে বসতে হবে। যদি এটা সম্ভব হয়, তবে ভালো।’

Banglabid

‘নামী যেসব ফ্র্যাঞ্চাইজি, দেখবেন যে একটা ফ্র্যাঞ্চাইজি চার-পাঁচটা টুর্নামেন্টের মধ্যে খেলছে। এরকম যদি কোন ফ্র্যাঞ্চাইজি আগ্রহী হয় বা আমরা তাদের আনতে পারি, তবে স্বয়ংক্রিয়ভাবেই টুর্নামেন্টের ভাবমূর্তি বা গ্রহণযোগ্যতা বাড়বে।’

বিদেশি ফ্র্যাঞ্চাইজি নিয়ে তামিম আরও বলেছেন, ‘আমরা আলোচনা করছি, আমি নিজেও অনেকের সাথে আলোচনা করছি। আগ্রহ আছে, এটাও সত্য। কিন্তু আগ্রহ থাকা আর দল কেনার মধ্যে অনেক বড় একটা পার্থক্য আছে। ওই পার্থক্যটা আমাদের কমাতে হবে। সাথে একটি বিদেশী ফ্র্যাঞ্চাইজি যদি বাংলাদেশে এসে দল কেনে, তবে শুধু কেনা পর্যন্তই শেষ নয়, আমাদের নিয়মকানুন, দেশের নিয়মকানুন বা বিসিবির নীতি সবকিছু তাদের অনুকূলে যায় কিনা, সেসব বিষয়েও বসে পরিষ্কার একটি ধারণা পেতে হবে।’

‘কারণ আমরা তাদের প্রস্তাব দিতেই পারি, কিন্তু কোন নীতিগত কারণে যদি তা সম্ভব না হয়, তবে হবে না। তবে বিশ্বাস করি, যদি এই ধরনের ফ্র্যাঞ্চাইজি আসে, বিপিএল অনেকবেশি গ্রহণযোগ্যতা পাবে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামিমফ্র্যাঞ্চাইজিবাংলাদেশবিপিএলবিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চার দিনের বিরতি দিয়ে এশিয়ান গেমসের প্রস্তুতি শুরু বাংলাদেশের

পরবর্তী

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

পরবর্তী

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

সর্বশেষ

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ডিএনসিসি সদস্য সচিব সাজ্জাদুল মিরাজের ছেলে মারা গেছেন

আগস্ট ২৩, ২০২৬

ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, আবারও সরকারকে সাবেক ক্রিকেটারদের চিঠি

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT