চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজশাহীতে সমাবেশের তিন দিন আগেই বিএনপি নেতাকর্মীদের ভিড়

আবুসালেহ ফাত্তাহ আবুসালেহ ফাত্তাহ
১১:১৪ অপরাহ্ণ ০১, ডিসেম্বর ২০২২
- সেমি লিড, জনপদ, রাজশাহী
A A
রাজশাহীতে বিএনপি নেতাকর্মীদের সমাবেশের জন্য প্রস্তুতি চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহীতে আগামী ৩ ডিসেম্বর বিএনপির বিভাগীয় মহাসমাবেশে যোগ দিতে আজ থেকেই বহু নেতাকর্মী ঐতিহাসিক মাদরাসা মাঠের আশপাশে এসে অবস্থান নিয়েছে। তাদের সার্বক্ষণিক সহযোগিতা করছে নগর ও জেলা বিএনপির নেতাকর্মীরা।

আজ বিকেলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু ও দলের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু রাজশাহীর মাদরাসা মাঠ পরিদর্শন করেছেন। মাঠ পরিদর্শন শেষে বিএনপির এই দুই নেতা সংবাদিকদের বলেন, বিএনপির গণসমাবেশে লোকজনের উপস্থিতি কমানোর চক্রান্ত হিসেবে সরকারের ইঙ্গিতে পরিবহন মালিক শ্রমিকদের নামে ধর্মঘট ডাকা হয়েছে। তবে সব বাধা উপেক্ষা করে দলের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ তিন দিন আগে থেকেই সমাবেশস্থলে আসতে শুরু করেছে। আগামী ৩ ডিসেম্বর রাজশাহীতে স্মরণকালের সর্বোচ্চ জনসমাগম হবে বলে দাবি করেন তারা।

আগামী ৩ ডিসেম্বর রাজশাহীর মাদ্রাসা মাঠে আট দফা শর্ত দিয়ে বিএনপিকে গণসমাবেশ করার অনুমতি দিয়েছে পুলিশ।

Banglabid

পরিবহন ধর্মঘটের কারণে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা তিন দিন আগেই রাজশাহীতে আসতে শুরু করে। ধর্মঘট ও পুলিশের বাধার কারণে অনেকে ৩০ কিলোমিটার পায়ে হেটে এসে অবস্থান নিয়েছে জনসভাস্থলের পাশের ঈদগাহ মাঠে।

বৃহস্পতিবার দুপুরে তাদের জন্য মাঠের মধ্যেই রান্নার আয়োজন করা হয়। পুলিশের নিষেধাজ্ঞার কারণে তারো জনসভাস্থলের মাঠে প্রবেশ করতে না পেরে পাশের ইদগাহ মাঠে আশ্রয় নেয়। সেখানে তাদের জন্য অস্থায়ী প্যান্ডেল বানিয়ে থাকার ব্যবস্থা করে বিএনপি।

মহিলা নেতাকর্মীদের খোঁজ খবর নেন স্থানীয় মহিলা নেতৃবৃন্দ।

Reneta

এছাড়া অনেক নেতাকর্মী আশ্রয় নিয়েছে পদ্মার নদীর তীরের শহর রক্ষা বাঁধে খোলা আকাশের নীচে। নিজ নিজ এলাকার নেতাদের উদ্যোগে তাদের কর্মী-সমর্থকদের জন্য রান্নার আয়োজন করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএনপি নেতাকর্মীরাজশাহী
শেয়ারTweetPin

সর্বশেষ

কামিন্সের চোখে হারটা প্রথম দিনেই, বাংলাদেশকে দিলেন কৃতিত্ব

আগস্ট ১৬, ২০২৬

আগুনঝরা বোলিংয়ের রহস্য খোলাসা করলেন ম্যাচসেরা হাসান

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

খরায় ইউরোপের নদীগুলো শুকিয়ে যাচ্ছে, স্যাটেলাইট ছবিতে ভয়াবহ চিত্র

আগস্ট ১৬, ২০২৬
ছবি: বিবিসি।

পুরনো বইয়ের বিক্রি তুঙ্গে, এর কারণ কি এআই?

আগস্ট ১৬, ২০২৬

ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল সভাপতিকে অব্যাহতি

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT