চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

`বামবা-চ্যানেল আই ব্যান্ড মিউজিক ফেস্ট ২০২২’ উপলক্ষে দেশব্যাপী আয়োজন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৮ অপরাহ্ণ ০১, ডিসেম্বর ২০২২
ডিজিটাল শর্ট, মাল্টিমিডিয়া
A A

দুই দিনের ‘বামবা-চ্যানেল আই ব্যান্ড মিউজিক ফেস্ট ২০২২’ পাওয়ার্ড বাই গান বাংলা-এর প্রথম দিনে চ্যানেল আই চেতনা চত্বরে উদযাপিত হলো ‘ব্যান্ড মিউজিক ডে’। সকালে এর উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। বামবা’র সভাপতি হামিন আহমেদ ও গানবাংলার ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসসহ কিংবদন্তি ব্যান্ড তারকা ও ব্যান্ড সদস্যরা সেসময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে গানে গানে স্মরণ করা হয় প্রয়াত কিংবদন্তি ব্যন্ড তারকা আজম খান, লাকি লাখন্দ এবং আইয়ুব বাচ্চুকে। আগামীকাল ২ ডিসেম্বর আর্মি স্টেডিয়ামে দেশের জনপ্রিয় ১৬টি ব্যান্ড নিয়ে অনুষ্ঠিত হবে প্রথমবারের মতো সবচেয়ে বড় ব্যান্ড কনসার্ট ‘বামবা-চ্যানেল আই ব্যান্ড মিউজিক ফেস্ট’-২২। বামবা-চ্যানেল আই ব্যান্ড মিউজিক ফেস্ট-এর প্রকল্প পরিচালক এজাজ খান স্বপন জানিয়েছেন, আর্মি স্টেডিয়ামের প্রবেশ পথ খোলা হবে বেলা ১২ টায় আর কনসার্ট শুরু হবে দুপুর ২টা থেকে। কনসার্টে অংশ নেবে নগর বাউল, মাইলস, ওয়ারফেইজ, সোলস, রেঁনেসা, ফিডব্যাক, অর্থহীন, মাকসুদ ও ঢাকা, অবসকিউর, দলছুট, আর্টসেল, শিরোনামহীন, ভাইকিং, ক্রিপটিক, ফেইট, পেন্টাগন ও পাওয়ারসার্জ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্যান্ড মিউজিক ফেস্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ভিএআর প্রযুক্তি নিয়ে যে বড় পদক্ষেপ নিল উয়েফা

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

এসএসসির ফল পুনর্নিরীক্ষণে নতুন নিয়ম, আবেদন ১৭ আগস্ট পর্যন্ত

আগস্ট ১১, ২০২৬

‘দেশের পরিস্থিতি ভালো নয়, জনগণের প্রত্যাশা অনুযায়ী চলছে না’

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

গরুর পিছুপিছু ভারতে, আখের রস আস্বাদনে বাংলাদেশে; এরপর যা ঘটল

আগস্ট ১১, ২০২৬

নিয়োগ পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে উত্তাল ভারত, পরিস্থিতি কোন পথে?

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT