চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপের বাকি ১৮ দিন: বিশ্বযুদ্ধের কারণে বাতিল হওয়া দুই আসর

তামীম সানিয়াত তন্ময় তামীম সানিয়াত তন্ময়
৪:৫৯ অপরাহ্ণ ২৪, মে ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বিশ্বের অন্যতম জনপ্রিয় ও মর্যাদাপূর্ণ ক্রীড়া মহাযজ্ঞ ফিফা ফুটবল বিশ্বকাপের বাকি আর ১৮ দিন। ১৯৩০ সালে উরুগুয়েতে প্রথম আয়োজনে থেকে প্রতি চার বছর পরপর হয়ে আসছে গ্রেটেস্ট শো অন আর্থ পরিচিত আসরটি। ইতিহাসে দুবার এই আয়োজন বাতিল করা হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ১৯৪২ ও ১৯৪৬ সালের বিশ্বকাপ হয়নি।

১৯৩০ সালে জুলে রিমের নেতৃত্বে প্রথম বিশ্বকাপ আয়োজন করে ফিফা। চ্যাম্পিয়ন হয় উরুগুয়ে। ১৯৩৪ সালে ইতালি ও ১৯৩৮ সালে ফ্রান্সে হয় বিশ্বকাপ। ১৯৩৮ সালের আসর শেষ হলে পরের জন্য ১৯৪২ সাল নির্ধারণ করা হয়। আয়োজক জার্মানি।

তার আগেই ১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর পোল্যান্ড আক্রমণে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করে জার্মানি। ইউরোপজুড়ে যুদ্ধের বিস্তার, খেলোয়াড়দের সেনাবাহিনীতে যোগদান ও আর্থিক সংকটের কারণে অসম্ভব হয়ে পড়ে বিশ্বকাপ আয়োজন। ১৯৪২ সালের মাঝামাঝিতে আনুষ্ঠানিকভাবে আসর বাতিল ঘোষণা করে ফিফা।

যুদ্ধ শেষ হওয়ার পরও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। ১৯৪৬ সালে বিশ্বকাপ আয়োজনের কথা থাকলেও ইউরোপের বেশিরভাগ দেশ তখন বিপর্যস্ত। আন্তর্জাতিক ভ্রমণ ও নিরাপত্তা নিশ্চিত করা ছিল প্রায় অসম্ভব। ১৯৪৬ আসরও বাতিল করা হয়।

বিশ্বকাপের অনুপস্থিতিতে ফুটবলের আন্তর্জাতিক জনপ্রিয়তা কিছুটা কমে। যুদ্ধের পর ১৯৫০ সালে ব্রাজিলে বিশ্বকাপ আয়োজনের মাধ্যমে ফুটবল আবার ঘুরে দাঁড়ায়। এরপর থেকে নিয়মিত আয়োজন করা হচ্ছে বিশ্বকাপ আসর।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দ্বিতীয় বিশ্বযুদ্ধফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘মাসুদ রানা’ এবারের ঈদের সেরা সিনেমা, প্রযোজকের দাবি

পরবর্তী

২৪ ঘণ্টায় হামে আরও ১৬ শিশুর মৃত্যু

পরবর্তী
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় হামে আরও ১৬ শিশুর মৃত্যু

সৈয়দ রিয়াজুর রশীদ’র বাছাই গল্প “সব চরিত্র অলীক বাস্তব মানবীয়”

সর্বশেষ

আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই ২০, ২০২৬

‘আই-স্ক্রিনে’ বিশ্বকাপ সমাপনী ও ‘হাফ টাইম শো’

জুলাই ২০, ২০২৬

চ্যানেল আইয়ে তারকাদের বিশ্বকাপের ফাইনাল ম্যাচ উপভোগ

জুলাই ২০, ২০২৬

বন্যার ক্ষতচিহ্ন ভরা বান্দরবানের ফসলের মাঠ

জুলাই ২০, ২০২৬

স্পেনের উদযাপনে দাঁড়িয়ে থাকলেন ট্রাম্প, টেনে সরাতে পারলেন না ইনফান্তিনো

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT