চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাতার বিশ্বকাপের ৯ তারকাকে নিয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছে মরক্কো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৬ অপরাহ্ণ ২৭, মে ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

কাতার বিশ্বকাপে রূপকথার গল্প লিখেছিল মরক্কো। প্রথমবার সেমিফাইনাল খেলেছিল তখনকার কোচ ওয়ালিদ রেগ্রাগুইয়ের দল। এবার যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হতে চলা ফিফা বিশ্বকাপের জন্য গত আসরের ৯ নায়ককে নিয়ে ২৬ সদস্যের দল দিয়েছেন আফ্রিকার দেশটির এখনকার কোচ মোহামেদ ওয়াহবি।

গত মার্চে ওয়াহবি জাতীয় দলের দায়িত্ব নেয়ার আগে ২০২৫ অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে মরক্কোকে শিরোপা জিতিয়েছিলেন। এবার সিনিয়র দল নিয়েও বড় স্বপ্ন দেখছেন।

মরক্কোর বিশ্বকাপে দলে আছেন কাতার বিশ্বকাপে খেলা গোলরক্ষক ইয়াসিন বুনু, ডিফেন্ডার নায়েফ আগুয়ের্দ, মিডফিল্ডার সোফিয়ান আমরাবাত ও তারকা ডিফেন্ডার আশরাফ হাকিমি।

তবে দেশটির ইতিহাসে যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা এন-নেসিরি ও হাকিম জিয়েশ বিশ্বকাপ দলে জায়গা হারিয়েছেন। আল-ইত্তিহাদ ফরোয়ার্ড এন-নেসিরি চলতি মৌসুমে মরক্কোর হয়ে আফ্রিকা কাপ অব নেশনসের ৭ ম্যাচে সবকটিতে খেলেছিলেন।

এবারের বিশ্বকাপে মরক্কোর যাত্রা শুরু হবে ব্রাজিলের বিপক্ষে, ১৩ জুন ইস্ট রাদারফোর্ডে। ছয়দিন পর তারা খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে ফক্সবোরোতে। গ্রুপপর্বের শেষ ম্যাচে প্রতিপক্ষ হাইতি, ২৪ জুন আটলান্টায় খেলা।

Reneta

মরক্কো বিশ্বকাপ দল

কোচ: মোহাম্মদ ওয়াহবি

গোলরক্ষক: ইয়াসিন বুনু, মুনির এল কাজুই, আহমেদ রেদা তাগনাউতি।
ডিফেন্ডার: নুসাইর মাজরাউই, আনাস সালাহ-এডিন, ইউসেফ বেলামারি, নায়েফ আগুয়ের্দ, চাদি রিয়াদ, ইসা দিওপ, রেদোয়ানে হালহাল, আশরাফ হাকিমি, জাকারিয়া এল ওয়াহদি।
মিডফিল্ডার: সামির এল মুরাবেত, আইয়ুব বুয়াদ্দি, নিল এল আয়নাউই, সোফিয়ান আমরাবাত, আজেদিন ওনাহি, বিলাল এল খান্নুস, ইসমায়েল সাইবারি।
ফরোয়ার্ড: আবদেসামাদ ইজ্জালজুলি, চেমসদিন তালবি, সুফিয়ান রাহিমি, আইয়ুব এল কাবি, ব্রাহিম দিয়াজ, ইয়াসিন গেসিম, আইয়ুবে আমাইমুনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোবুনুমরক্কোযুক্তরাষ্ট্র দললিড স্পোর্টসহাকিমি
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT