চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপের বাকি ২৪ দিন: মেসি-রোনালদোসহ যাদের উপর নজর থাকবে

তামীম সানিয়াত তন্ময়তামীম সানিয়াত তন্ময়
৬:২৮ অপরাহ্ণ ১৮, মে ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

আর মাত্র ২৪ দিন, মাঠে গড়াবে গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত ফুটবল বিশ্বকাপ। ১১ জুন থেকে ১৯ জুলাই, নর্থ আমেরিকার তিন দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর ১৬ শহরে হবে আসর। টুর্নামেন্টে নতুন প্রজন্মের তারকাদের পাশাপাশি নজর থাকবে অভিজ্ঞদের দিকেও। দুই কিংবদন্তি লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোসহ অনেক খ্যাতনামা খেলোয়াড়ের এটি হতে পারে সম্ভাব্য শেষ বিশ্বকাপ।

বিশ্বকাপে সবচেয়ে বেশি নজর থাকবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা অধিনায়ক ৩৯ বর্ষী লিওনেল মেসির উপর। সম্ভাব্য শেষ বিশ্বকাপে মহাতারকা আবারও নিজেকে তুলে ধরবেন, পায়ের জাদুতে মুগ্ধ করবেন ভক্তদের এমন প্রত্যাশা সবার।

সম্ভাব্য শেষ বিশ্বকাপ খেলতে চলেছেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। মেসির মতো তারও এটি ষষ্ঠ বিশ্বকাপ। বয়স নিয়ে আলোচনা থাকলেও তার অভিজ্ঞতা, লিডারশিপ এবং গোলের ক্ষমতা পর্তুগালকে এনে দিতে পারে কাঙ্ক্ষিত শিরোপা।

নজর থাকবে ফরাসি তারকা কাইলিয়ান এমবাপের দিকে। পরপর দুবার ফাইনাল খেলার অভিজ্ঞতা নিয়ে এবার বিশ্বকাপ শুরু করবেন তিনি। তার দুর্দান্ত শটের লক্ষ্যভেদ দেখতে অপলক তাকিয়ে থাকবেন সমর্থকরা। বিশ্বকাপে বেলজিয়াম কতটা এগোতে পারবে অনেকটা নির্ভর করবে ডি ব্রুইনের দুপায়ের ওপর। দুযুগের শিরোপার খরা কাটাতে রিয়াল মাদ্রিদের হয়ে দ‍্যুতি ছড়ানো ভিনিসিয়াস জুনিয়রের দিকে তো তাকিয়ে থাকছেনই ভক্তরা।

ক্রোয়েশিয়ার মাঝমাঠের মাস্টার লুকা মদ্রিচ। বয়সের সঙ্গে লড়াই করে নামবেন বিশ্বকাপে। ২০১৮ সালে দলকে ফাইনালে ওঠানোর কাণ্ডারির উপর নজর থাকবে এবারের বিশ্বকাপেও। তালিকা থেকে বাদ যাবেন না মেক্সিকোর গোলরক্ষক গুইর্লেমো ওচোয়াও।

ইংল‍্যান্ডের কাণ্ডারি হ্যারি কেন, আসছে বিশ্বকাপে তিনি ইংল্যান্ডের আক্রমণের মূল অস্ত্র। ইংলিশরা যদি ছয় দশকের বিশ্বকাপখরা ঘোচাতে পারে, কাণ্ডারির ভূমিকায় দেখা যাবে বায়ার্ন মিউনিখ তারকাকেই।

Reneta

এশিয়ার সেরা ফুটবলারদের একজন সন হিউং-মিন মাঠে দ্যুতিময় উপস্থিতি, ক্ষুরধার মস্তিস্ক, দলের প্রতি নিবেদিত প্রাণ আর ব্যক্তিগত সাফল্যে ভরা ক্যারিয়ারে অনেক আগেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এবারের বিশ্বকাপে তিনি কতটা দ্যুতি ছড়াতে পারেন তা দেখতে অপেক্ষা করতে হবে আর মাত্র কয়েকদিন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাপর্তুগালফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোমদ্রিচমেসিরোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

আর্জেন্টিনার মেসি আছে, মিশরের আছে সালাহ ও ‘২৬ জন মেসি’

জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশের সমর্থকদের প্রতি দূতাবাসের আবেগঘন বার্তা

জুলাই ৬, ২০২৬

খাবার দাবার: এক প্রজন্মের সৃজনশীলতার ঠিকানা

জুলাই ৬, ২০২৬

সাভারে এনসিপির নাহিদ ইসলামের সমাবেশস্থলে বোমা বিস্ফোরণ

জুলাই ৬, ২০২৬

প্রবীণ কৃষক নেতা ও বীর মুক্তিযোদ্ধা নূরুর রহমান সেলিম মারা গেছেন

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT