চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদো-রামোসের গোলে প্রত্যাবর্তন, শেষ ষোলোয় স্পেনের সামনে পর্তুগাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৫ পূর্বাহ্ণ ০৩, জুলাই ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

গোলশূন্য প্রথমার্ধের পর ম্যাচে নাটকীয়তা ছড়ায় দ্বিতীয়ার্ধে। প্রথমে ক্রোয়েশিয়া এগিয়ে গেলেও ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ড গড়া গোল পর্তুগালকে সমতায় ফেরায়। পরে যোগ করা সময়ে গনসালো রামোসের গোলে এগিয়ে যায় পর্তুগাল। তবে নাটকীয়তার তখনও বাকি। যোগ করা ১০ মিনিট পেরিয়ে, ১৩ মিনিটে পর্তুগালের জালে বল পাঠাল ক্রোয়েশিয়া, কিন্তু তাদের উদযাপন থেমে যায় ভিএআরে গোল বাতিল হলে। তাতে শেষপর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে রবের্তো মার্টিনেজের দল।

টরন্টোর বিএমও ফিল্ডে শুক্রবার ক্রোয়েশিয়ার সঙ্গে ২-১ গোলে জিতেছে পর্তুগাল। ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে জালের দেখা পেয়েছেন গনসালো রামোস। ক্রোয়েশিয়ার হয়ে একমাত্র গোলটি করেন ইভান পেরিসিচ।

বিশ্বকাপের নকআউট পর্বে সবচেয়ে বেশি বয়সী আউটফিল্ড খেলোয়াড় হিসেবে মাঠে নামার উপলক্ষ গোল করে রাঙালেন রোনালদো। সেই সঙ্গে পিছিয়ে পড়া দলকে ফেরালেন পথে। এদিন পর্তুগাল অধিনায়কের বয়স ৪১ বছর ১৪৭ দিন। তার চেয়ে বেশি বয়সে ফুটবলের সর্বোচ্চ মঞ্চে আর কেউ খেলেনি।

ম্যাচের আগে ছিল আবেগঘন এক মুহূর্ত। পর্তুগাল ও লিভারপুলের সাবেক ফরোয়ার্ড ডিয়াগো জোতার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় সংগীতের সময় স্টেডিয়ামের বড় পর্দায় তার ছবি প্রদর্শন করা হয়। এক বছর আগে আজকের দিনে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো এই ফুটবলারের স্মৃতিকে সামনে রেখেই নকআউট ম্যাচে মাঠে নামে পর্তুগাল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে পর্তুগাল। চতুর্থ মিনিটেই রাফায়েল লিওয়ের দুর্দান্ত দৌড় থেকে তৈরি হয় বিপজ্জনক সুযোগ। সেই আক্রমণে পরপর দুটি শট নিয়েছিলেন ব্রুনো ফের্নান্দেজ। তবে দুবারই অসাধারণ সেভ করে পর্তুগালকে হতাশ করেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক ডোমিনিক লিভাকোভিচ।

প্রথমার্ধজুড়ে ক্রোয়েশিয়ার তুলনায় বেশি দাপট দেখালেও ফিনিশিংয়ের অভাবে ভুগেছে পর্তুগাল। অন্যদিকে রক্ষণে শৃঙ্খলাবদ্ধ ফুটবল খেলে প্রতিপক্ষকে ঠেকিয়ে রাখে ক্রোয়েশিয়া।

Reneta

বিরতির পর বদলে যায় ম্যাচের চিত্র। ৫৩ মিনিটে দ্রুত থ্রো-ইন থেকে গড়ে ওঠা আক্রমণে জোসিফ স্তানিসিচের কাছ থেকে বল পেয়ে দারুণ শটে ক্রোয়েশিয়াকে এগিয়ে দেন ইভান পেরিসিচ।

পিছিয়ে পড়ার পর মরিয়া হয়ে আক্রমণে নামে পর্তুগাল। ৬০ মিনিটে বল জালে পাঠিয়েও অফসাইডের কারণে গোলবঞ্চিত হন রোনালদো। তবে আট মিনিট পর পেনাল্টি থেকে স্বভাবসুলভ ঠান্ডা মাথার ফিনিশিংয়ে দলকে সমতায় ফেরান পর্তুগিজ অধিনায়ক। এটি ছিল বিশ্বকাপের নকআউট পর্বে রোনালদোর ক্যারিয়ারের প্রথম গোল এবং চলতি আসরে তার তৃতীয় গোল।

এরপর ম্যাচে ফেরার সুযোগ পেয়েছিল ক্রোয়েশিয়া। ৭৫ মিনিটে মাতেও কোভাচিচের দূরপাল্লার জোরালো শট পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বলেও গোলের চেষ্টা করেছিলেন তিনি, কিন্তু দুর্দান্ত ডাইভ দিয়ে নিশ্চিত গোল ঠেকিয়ে দেন পর্তুগালের গোলরক্ষক ডিয়োগো কস্তা।

৮১ মিনিটে রোনালদোকে তুলে নেন কোচ মার্টিনেজ। তার জায়গায় নামেন রুবেন নেভেস। মাঠ ছাড়ার সময় কিছুটা হতাশই দেখা যায় পর্তুগিজ অধিনায়ককে। তবে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় যোগ করা সময়ের চতুর্থ মিনিটে। বাঁ প্রান্ত থেকে রাফায়েল লিওর নিখুঁত ক্রসে দুই ডিফেন্ডারের মাঝখান থেকে লাফিয়ে উঠে হেডে বল জালে পাঠান গনসালো রামোস। সেই গোলেই ২-১ ব্যবধানে এগিয়ে যায় পর্তুগাল।

শেষ মুহূর্তে হাল ছাড়েনি ক্রোয়েশিয়া। অতিরিক্ত সময়ে তারা একবার বল জালেও পাঠিয়েছিল। কিন্তু ভিডিও সহকারী রেফারির (ভিএআর) সহায়তায় অফসাইডের সিদ্ধান্ত দেয়ায় গোলটি বাতিল হয়। ফলে নাটকীয় এই লড়াইয়ে ২-১ ব্যবধানের জয় নিয়েই শেষ ষোলোয় জায়গা করে নেয় পর্তুগাল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রোয়েশিয়াপর্তুগালফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোমদ্রিচরোনালদোলিড স্পোর্টসসেমিলিড ২০২৬
শেয়ারTweetPin

সর্বশেষ

ম্যাচ চলাকালে বজ্রপাতে থাই ফুটবলারের মৃত্যু, আহত আরও ১২

আগস্ট ৫, ২০২৬

বাংলাদেশ কনস্যুলেট জেদ্দার উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

আগস্ট ৫, ২০২৬

খান্দুরা দরবার শরীফে ‘ওজিফায়ে ইয়াদুল্লাহ’ বইয়ের মোড়ক উন্মোচন

আগস্ট ৫, ২০২৬

ট্রাম্পের সফরের আগে লস অ্যাঞ্জেলেসের গলফ ক্লাবে সশস্ত্র ব্যক্তি আটক

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT