চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রোবি ও গ্যাকপোর জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে দিল নেদারল্যান্ডস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৮ পূর্বাহ্ণ ২১, জুন ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

চলতি বিশ্বকাপে গ্রুপপর্বের প্রথম ম্যাচে জাপানের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছিল নেদারল্যান্ডস। দ্বিতীয় ম্যাচে সুইডেনের বিপক্ষে নেমে তাণ্ডব চালিয়েছেন ব্রায়ান ব্রোবি ও কোডি গ্যাকপো। দুজনেই জোড়া গোল করেছেন। বিপরীতে সুইডিশরা কেবল একটি গোল শোধ করতে পারে। ৫-১ ব্যবধানে জিতে নকআউটের দৌড়ে অনেকটা এগিয়ে গেল ডাচ বাহিনী।

হিউস্টন এনআরজি স্টেডিয়ামে ম্যাচের পঞ্চম মিনিটে লিড পায় নেদারল্যান্ডস। দলগত আক্রমণ থেকে প্রথম গোলটি করেন ব্রায়ান ব্রোবি। ১৭ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পান ডাচ ফরোয়ার্ড। ডান প্রান্ত থেকে ডেনজেল ড্রামফ্রিসের নিচু ক্রস থেকে বল পেয়ে দারুণ ফিনিশিংয়ে নেদারল্যান্ডসকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন ব্রোবি।

প্রথমার্ধের হাইড্রেশন বিরতির পর থেকে খেলায় প্রভাব বিস্তার করতে শুরু করে সুইডেন। শেষদিকে বেশ কয়েকবার আক্রমণ করেছিল তারা। ভিক্টর গায়কোরেস একাধিক সুযোগ তৈরি করলেও নেদারল্যান্ডসের গোলরক্ষক বার্ট ভারব্রুগেনের দুর্দান্ত সেভে জালের দেখা মেলেনি।

৪৪ মিনিটে জালের দেখা পায় সুইডিশরা। বাম প্রান্ত থেকে আসা নিখুঁত একটি ফ্রি-কিক থেকে গুস্তাফ লেগারবিয়েলকে নেদারল্যান্ডস জালে বল পাঠান। অফসাইডের কারণে গোলটি গণ্য হয়নি। পরে ২-০ ব্যবধানে শেষ হয় লড়াই।

বিরতির পর নেমেই ব্যবধান ৩-০ করে ডাচরা। ৪৭ মিনিটে ডানদিক থেকে ডামফ্রিসের দারুণ ক্রসে পা ছুঁইয়ে দিয়ে বল জালে জড়ান কোডি গ্যাকপো। ৫৪ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন গ্যাকপো। ক্রিসেন্সিও সামারভিলের পাস থেকে বল পেয়ে সুইডেন জালে পাঠান লিভারপুল তারকা।

মিনিট পাঁচেক পর একটি গোল শোধ করে সুইডেন। নিজেদের অর্ধ থেকেই বল পুনরুদ্ধার করে দ্রুত পাল্টা আক্রমণে যায় তারা। মাঝমাঠের কাছ থেকে আলেক্সান্ডার ইসাক পাস বাড়িয়ে দেন সামনে দৌড়ে যাওয়া অ্যান্থনি এলাঙ্গার উদ্দেশে। দারুণ নিয়ন্ত্রণে বল জালে জড়ান বদলি না এই ফুটবলার। ব্যবধান দাঁড়ায় ৪-১ গোলে।

Reneta

৮৯ মিনিটে পঞ্চম গোলের দেখা পায় ডাচরা। মেমফিস ডিপায়ের পাস থেকে বল পেয় জালে পাঠান ক্রিসেন্সিও সামারভিল। পরে ৫-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্যাকপোনেদারল্যান্ডসফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোব্রোবিলিড স্পোর্টসসুইডেনসেমিলিড ২০২৬
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘নজরুলের আবির্ভাব ছিল পরাধীন জাতির ভাগ্যাকাশে আলোকবর্তিকা’

জুলাই ২, ২০২৬

দেশে স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ২ হাজারের বেশি

জুলাই ২, ২০২৬

অনলাইন জুয়া-বেটিং দমনে কঠোর নতুন আইন, আছে কারাদণ্ড ও জরিমানা

জুলাই ২, ২০২৬

৪ আর্থিক প্রতিষ্ঠানকে ৩ মাসের আল্টিমেটাম দিল বাংলাদেশ ব্যাংক

জুলাই ২, ২০২৬

বৃক্ষরোপণ কর্মসূচি নজরদারিতে আসছে ‘ট্রি মনিটরিং অ্যাপ’

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT