চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেখা হলে ওলমোর কাছে ক্ষমা চাইবেন আয়ালা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১০ অপরাহ্ণ ২২, জুলাই ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

বিশ্বকাপ ফাইনালে ১-০ ব্যবধানে হারের পর স্পেন ফরোয়ার্ড দানি ওলমোর সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িয়ে পড়েছিলেন আর্জেন্টিনার সহকারী কোচ রবের্তো আয়ালা। ঘটনার তিন দিন পর বিষয়টি নিয়ে মুখ খুললেন আর্জেন্টাইন সাবেক তারকা। ওই ঘটনায় অনুশোচনা প্রকাশ করেছেন তিনি। ওলমোর সঙ্গে দেখা হলে ব্যক্তিগতভাবে ক্ষমা চাওয়ার কথাও জানিয়েছেন লিওনেল স্কালোনির সহকারী।

বুধবার ঘটনাটি নিয়ে বিস্তারিত কথা বলেন আয়ালা। নিজের পদ ও দায়িত্বের কথা বিবেচনায় এমন আচরণ করা উচিত হয়নি বলে স্বীকার করেছেন তিনি। বলেছেন, ‘অবশ্যই আমি অনুতপ্ত। যে দায়িত্বে আছি, সেখানে অন্য পক্ষের কোনো কথা কিংবা আচরণকে আমার মেজাজ ও কাজ বদলে দেওয়ার সুযোগ দিতে পারি না। আমার এমন প্রতিক্রিয়া দেখানো উচিত হয়নি।’

গত রোববার নিউ জার্সিতে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে অতিরিক্ত সময়ের ১০৬ মিনিটে ফেরান তোরেসের গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারায় স্পেন। শেষ বাঁশির পর স্প্যানিশ খেলোয়াড়েরা উদ্‌যাপন শুরু করলে মাঠে দুই দলের সদস্যদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায় ওলমোকে ঘুষি মেরেছিলেন আয়ালা। তবে সেটিকে ঘুষি বলতে রাজি নন আয়ালা। তার দাবি, ওলমোকে ঘুষি নয়, ধাক্কা দিয়েছিলেন তিনি। বলেছেন, ‘এটি ঘুষির চেয়ে ধাক্কাই বেশি ছিল। একটি মন্তব্যের প্রতিক্রিয়ায় এমনটা হয়েছে। তবে দানি ওলমোর সঙ্গে দেখা হলে অবশ্যই ব্যক্তিগতভাবে ক্ষমা চাইব।’

‘আমার উদ্দেশ্য ছিল খেলোয়াড়দের আলাদা করা। তখন আবেগ ও উত্তেজনা অনেক বেশি ছিল, কিন্তু সেটি কোনো অজুহাত হতে পারে না। আমি যে দায়িত্বে আছি, তাতে আমার আচরণ অবশ্যই ভিন্ন হওয়া উচিত ছিল।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আয়ালাআর্জেন্টিনাইয়ামালফাইনালফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোমেসিলিড ২০২৬লিড স্পোর্টসস্কালোনিস্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

আসরে প্রথম হার দেখল মিরাজদের গল গ্যালান্টস

জুলাই ২২, ২০২৬

প্রকল্প বাস্তবায়নের গতি বাড়িয়ে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ২২, ২০২৬

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

জুলাই ২২, ২০২৬

মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটিতে গ্যাস সংকট

জুলাই ২২, ২০২৬

‘ককরোচ জনতা পার্টি’র আন্দোলনে চ্যালেঞ্জের মুখে মোদি সরকার

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT