চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্পেনের পর উরুগুয়েকে রুখে দিয়েও পয়েন্ট আদায় করল কেপ ভার্দে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৭ পূর্বাহ্ণ ২২, জুন ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

বিশ্বকাপের অভিষেক আসরে প্রথম ম্যাচে স্পেনের বিপক্ষে গোলশূন্য ড্র করে চমকে দিয়েছিল কেপ ভার্দে। দ্বিতীয় ম্যাচেও দুর্দান্ত আফ্রিকা মহাদেশের দেশটি। উরুগুয়ের বিশ্বকাপের ইতিহাসে প্রথম গোল করে এগিয়ে যাওয়া, এরপর প্রথমার্ধেই পিছিয়ে পড়া। চমকটা ছিল দ্বিতীয়ার্ধে। পাল্টা জবাবে দ্বিতীয় গোলটি পেয়ে যায় কেপ ভার্দে। এরপর বাকিসময় জুড়েও দারুণ ফুটবল খেলে ২-২ গোলে রুখে দিয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে রোমাঞ্চকর লড়াইয়ে কেপ ভার্দের হয়ে গোল দুটি করেন কেভিন পিনা ও হেলিও ভারেলা। উরুগুয়ের গোল দুটি করেন ম্যাক্সিমিলিয়ানো আরাউহো ও অগাস্তিন ক্যানোবিও।

চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে দুদলই ড্র করেছিল। প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল উরুগুয়ে, আর স্পেনের বিপক্ষে কেপ ভার্দে। এবার দ্বিতীয় ম্যাচেও পয়েন্ট ভাগাভাগি করে নিতে হল দলদুটির। দুই দলেরই সংগ্রহ এখন ২ পয়েন্ট। উরুগুয়ে দুইয়ে আর কেপ ভার্দে আছে তিনে। দুদলই টিকে আছে নকআউটের দৌড়ে। ৪ পয়েন্ট নিয়ে এইচ গ্রুপের শীর্ষে স্পেন।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে উরুগুয়ে। তবে ২১ মিনিটে বিশ্বকাপের অন্যতম বড় চমক উপহার দেয় কেপ ভার্দে। প্রায় ৩২ গজ দূর থেকে নেওয়া কেভিন পিনার দুর্দান্ত ফ্রি-কিক উরুগুয়ের রক্ষণভাগ ভেদ করে জালে জড়িয়ে যায়। সেই গোলের মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে নিজেদের প্রথম গোলের স্বাদ পায় ‘ব্লু শার্কস’ খ্যাত কেপ ভার্দে। বুনো উল্লাসে মাতে খেলোয়াড় ও দেশটির সমর্থকরা।

পিছিয়ে পড়ার পর সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে মার্সেলো বিয়েলসার শিষ্যরা। একের পর এক আক্রমণ চালায়। ফেদেরিকো ভালভার্দে একাধিক সুযোগ পেলেও গোল করতে পারেননি। ৪৪ মিনিটে লাতিন আমেরিকার দেশটিকে সমতায় ফেরান ম্যাক্সিমিলিয়ানো আরাউহো। রদ্রিগো বেন্তানকুরের হেডার ঠেকিয়ে দেন কেপ ভার্দে গোলরক্ষক ভোজিনহা। ফিরতি পেলে হেড করে বল জালে পাঠান তিনি।

এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে লিড পায় উরুগুয়ে। আরাউহো তৈরি করা সুযোগ থেকে অগাস্তিন ক্যানোবি কাছ থেকে কেপ ভার্দে জালে বল পাঠান। ২-১ গোলে এগিয়ে বিরতিতে যায় উরুগুয়ে।

Reneta

বিরতির পর নেমে ৬১ মিনিটে সমতায় ফেরে কেপ ভার্দে। বদলি হিসেবে নেমে বিশ্বকাপের নবাগত দলটিকে সমতায় ফেরান হেলিও ভারেলা। ডিফেন্ডার মাথিয়াস অলিভেরা ও গোলরক্ষক ফার্নান্দো মুসলেরার ভয়াবহ ভুল বোঝাবুঝিতে গোল হজম করে উরুগুয়ে। বল ক্লিয়ার করতে গিয়ে অলিভেরা বলটিতে ঠিকমতো পা লাগাতে পারেননি। অন্যদিকে মুসলেরা নিজের জায়গা থেকে অনেকটা এগিয়ে এসেছিলেন। সেই সুযোগে ভারেলা বলের কাছে পৌঁছে ভালোভাবে নিয়ন্ত্রণে নেন এবং দূরপাল্লার শটে জালে পাঠান। তাতে আরও একবার বুনো উল্লাসে মাতে আফ্রিকার দেশটি।

এরপর দুদলেই একাধিক আক্রমণ জমায়। তবে কোনো দলই জালের দেখা পায়নি। তাতে ২-২ গোলে সমতায় শেষ হয় ম্যাচ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উরুগুয়েকেপ ভার্দেফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোলিড স্পোর্টসসেমিলিড ২০২৬
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় উবারের নতুন সেবা ‘প্রিমিয়ার প্লাস’ চালু

জুন ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ ভবনে ফাটল ও বৃষ্টির পানি চুইয়ে পড়া নিয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ

জুন ২২, ২০২৬

অতিথি নিয়ন্ত্রণ আইন কার্যকর করতে বললেন সংসদ সদস্য শাহাদাত হোসেন

জুন ২২, ২০২৬

ড্রেসিংরুমে লাল কালিতে ‘১৬৮’ ও ‘মিনাব’ লেখা চিঠি রেখে গেছে ইরান

জুন ২২, ২০২৬

মেসিদের জয় দেখছেন সব পক্ষই, আর্জেন্টিনা সমর্থকরা এগিয়ে গোলের প্রত্যাশায়

জুন ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT