চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাত দিয়ে মুখ ঢেকে কথা বলেও কেন লাল কার্ড দেখতে হল না বেলিংহ্যামকে?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৭ অপরাহ্ণ ২৪, জুন ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

বিশ্বকাপে ঘানার বিপক্ষে ইংল্যান্ডের ম্যাচ ড্র হয়েছে, ফল নিয়ে আলোচনা হওয়ার কথা বিস্তর। কিন্তু আলোচনার কেন্দ্র কেড়ে নিয়েছেন ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ্যাম। ম্যাচ চলাকালে ডাগআউটে উত্তপ্ত বাকবিতণ্ডায় জড়ানোর পর মুখ ঢেকে প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে কথা বলতে দেখা যায় ইংলিশ মিডফিল্ডারকে। ফিফার নতুন নিয়ম অনুযায়ী এমন আচরণে সরাসরি লাল কার্ড পাওয়ার বিধান। কিন্তু কোন শাস্তি পাননি তিনি। বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা এখন তুঙ্গে।

গতরাতে ম্যাচের প্রথমার্ধের বাঁশি বাজার পর মাঠ ছাড়ার সময় উত্তেজনার পারদ চড়তে শুরু করে। ঘানার ডাগআউটের সদস্যদের সঙ্গে হঠাৎ উত্তপ্ত বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন বেলিংহ্যাম। পরিস্থিতি এতটাই বেগতিক ছিল যে, সতীর্থ মরগান রজার্স ছুটে এসে তাকে টেনে সরিয়ে নেন। ঘানার অভিজ্ঞ কোচ কার্লোস কুইরোজের সঙ্গেও বেলিংহ্যামকে বেশ কিছুক্ষণ তর্কাতর্কি করতে দেখা যায়।

সেসময় সবচেয়ে বড় বিতর্কের জন্ম দেয় ঘানা ফরোয়ার্ড জর্ডান আইউর সঙ্গে বেলিংহ্যামের একটি মুহূর্ত। কথোপকথনের সময় বেলিংহ্যাম হাত দিয়ে নিজের মুখ সম্পূর্ণ ঢেকে রেখেছিলেন। এই কাণ্ডের পরও তাকে লাল কার্ড না দেখানোয় বিতর্কের জন্ম দিয়েছে।

Banglabid

চলতি বিশ্বকাপেই ফিফা এ সংক্রান্ত একটি কঠোর নিয়ম চালু করেছে। কোন উত্তপ্ত বা বিরোধপূর্ণ পরিস্থিতিতে খেলোয়াড় যদি মুখ আড়াল করে প্রতিপক্ষের সাথে কথা বলেন, তাহলে রেফারি সরাসরি লাল কার্ড দেখাতে পারবেন। এর পেছনে যুক্তি হল, মুখ ঢেকে কথা বললে কী বলা হচ্ছে তা বোঝা কঠিন হয়ে যায় এবং অনেক সময় আপত্তিকর মন্তব্যও আড়ালে থেকে যেতে পারে।

ইতিমধ্যে এই নিয়মের প্রয়োগও দেখা গেছে। তুরস্কের বিপক্ষে ম্যাচে মুখ ঢেকে প্রতিপক্ষের সাথে কথা বলার কারণে প্যারাগুয়ে মিডফিল্ডার মিগুয়েল আলমিরনকে ভিএআরের সহায়তা নিয়ে সরাসরি লাল কার্ড দেখানো হয়েছিল। ফলে বেলিংহ্যামের ঘটনাটি নিয়ে প্রশ্ন উঠেছে।

ম্যাচ কর্মকর্তারা আবার মনে করছেন, জর্ডান আইয়ুর সঙ্গে বেলিংহ্যামের কথোপকথন কোনভাবেই উত্তপ্ত বা মারমুখী ছিল না। সেটি ছিল সাধারণ আলাপচারিতা। ফলে ঘটনাটি নতুন নিয়মের আওতায় পড়েনি এবং তাকে কোন কার্ড দেখানো হয়নি।

Reneta

বিশ্বকাপ শুরুর আগে ফিফার রেফারি কমিটির চেয়ারম্যান পিয়েরলুইজি কোলিনা জানিয়েছিলেন, বন্ধুত্বপূর্ণ বা স্বাভাবিক পরিস্থিতিতে মুখ ঢেকে কথা বললে কোন সমস্যা নেই। কিন্তু উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে এমন আচরণ করলে সেটি সরাসরি লাল কার্ড যোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ডঘানাফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোবেলিংহ্যামলিড স্পোর্টসসেমিলিড ২০২৬
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কায় নিহত ২

পরবর্তী

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭০ বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

পরবর্তী
ছবি: সংগৃহীত

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭০ বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

৬ বছরের শিশু ‘ধর্ষণের’ শিকার

সর্বশেষ

ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

আগস্ট ২১, ২০২৬

শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

আগস্ট ২১, ২০২৬

ইমরান খানের হাসপাতাল বদল নিয়ে চরম নাটকীয়তা, আদালতের নির্দেশ না মানার অভিযোগ

আগস্ট ২১, ২০২৬

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনও কোন সিদ্ধান্ত হয়নি: প্রেস সচিব

আগস্ট ২১, ২০২৬

মধুমিতায় ৭ দিনের চলচ্চিত্র উৎসবে যা থাকছে

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT