ফুটবল

পানামার জালে ৬ গোল দিয়ে বিশ্বকাপ মুখী ছন্দে ফিরল ব্রাজিল

ব্রাজিলের ফুটবল দল মাঠে একত্রিত, প্রস্তুতি নিচ্ছে বিশ্বকাপের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাজিলের ফুটবল দল বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছে, খেলোয়াড়রা একত্রিত হয়ে আলোচনা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বসতে চলা ফুটবল বিশ্বকাপের বাকি ১০ দিন। শেষ সময়ে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলে কৌশল পরখে ব্যস্ত দেশগুলো। রাতে পানামার বিপক্ষে নেমেছিল ব্রাজিল। রীতিমতো প্রতিপক্ষের উপর ঝড় বইয়ে দিয়েছে সেলেসাও-বাহিনী। ৬-২ গোলে জিতে মাঠ ছেড়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

রোববার ভোররাতে রিও ডি জেনেরিওর মারাকানা স্টেডিয়ামে পানামার বিপক্ষে বড় জয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করল ব্রাজিল। দ্বিতীয়ার্ধে গোল হয় চারটি। বিরতির সময় কার্লো আনচেলত্তি শুরুর একাদশের ৯ জনকে পরিবর্তন করেন। ম্যাচের মাত্র দুই মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের বক্সের বাইরে থেকে করা শটে আসা গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ম্যাথিউস কুনহার গায়ে লেগে বল নিজেদের জালে জড়ালে ১৪ মিনিটে সমতায় ফেরে পানামা। ম্যাচের ৩৯ মিনিটে আবারও ব্রাজিলকে লিড এনে দেন কাসেমিরো।

দ্বিতীয়ার্ধের শুরুর আট মিনিটের মাথায় রায়ান ব্যবধান দিগুণ করেন। ৬০তম মিনিটে লুকাস পাকুয়েতার গোলে স্কোরবোর্ডে যোগ হয় চতুর্থ সাফল্য। তিন মিনিট পর পানামার জালে পঞ্চমবার বল জড়ান ইগর থিয়াগো। ৮১ মিনিটে দানিলো গোল করলে ব্যবধান বাড়ে। ৮৪ মিনিটে ব্যবধান কিছুটা কমান পানামার কার্লোস হার্ভে।

‘সি’ গ্রুপে হাইতি, স্কটল্যান্ড এবং মরক্কোর বিপক্ষে লড়বে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ১৪ জুন বাংলাদেশ সময় ভোর ৪টায় মরক্কোর বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে সেলেসাও দল।

বিষয়:পানামা ফিফা বিশ্বকাপ-২০২৬ বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো ব্রাজিল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…