চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রেই বিশ্বকাপ খেলবে ইরান: ফিফা সভাপতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩১ পূর্বাহ্ণ ০১, মে ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

৪১ দিন পর যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে গড়াবে মহাযজ্ঞ, ফিফা বিশ্বকাপ ২০২৬। এর আগে আলোচনায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বাধানো যুদ্ধের কারণে বিশ্বকাপ থেকে সরে দাঁড়াতে পারে মধ্যপ্রাচ্যের ইরান। তবে ৭৬তম ফিফা কংগ্রেস সভায় সংস্থার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো নিশ্চিত করেছেন, যুক্তরাষ্ট্রেই খেলবে ইরান।

বৃহস্পতিবার রাতে কানাডার ভ্যাঙ্কুভারে ২১১টি সদস্য সংস্থা নিয়ে হয় ৭৬তম ফিফা কংগ্রেস সভা। আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে আলাপ হয়, যার অন্যতম ছিল যুক্তরাষ্ট্রের মাটিতে ইরানের বিশ্বকাপ খেলার প্রসঙ্গ।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, ‘অবশ্যই, ইরান ২০২৬ ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করবে এবং অবশ্যই ইরান মার্কিন যুক্তরাষ্ট্রেই খেলবে। এর কারণ খুবই সহজ বন্ধুরা, তা হল আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের মানুষকে একত্রিত করতে হবে। এটা আমার দায়িত্ব।’

Banglabid

অবশ্য এরআগে কংগ্রেসে অংশগ্রহণ তালিকায় থাকা ইরানের প্রতিনিধি দলকে কানাডায় প্রবেশ করতে দেয়া হয়নি, যদিও কানাডার পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী অনিতা আনন্দ বলেছেন, এটি অনিচ্ছাকৃত ছিল।

বৃহস্পতিবার একটি সূত্র গণমাধ্যমে জানিয়েছে, ইরানের দুজন প্রতিনিধিকে দেশে প্রবেশের অনুমতি দেয়া হলেও, কানাডার অভিবাসন কর্তৃপক্ষ সদস্য তাদের প্রথমে ফিরিয়ে দেয়, পরে ইরানের প্রতিনিধি দল সম্মেলনে যোগ না দেয়ার সিদ্ধান্ত নেয়।

অভিবাসন সংক্রান্ত সমস্যা থাকা সত্ত্বেও ফিফা ইরানকে কংগ্রেসে উপস্থিত থাকতে বলেছিল। কিন্তু বৃহস্পতিবার সভায় প্রতিনিধিদের নাম ডাকার সময় ইরানের সদস্যদের অনুপস্থিত হিসেবে উল্লেখ করা হয়। তা সত্ত্বেও, ইনফান্তিনো ইরানের বিশ্বকাপে অংশগ্রহণকে সমর্থন করেন এবং বলেছেন, ‘কোন সদস্য সংগঠনকে স্থগিত করা হয়নি বা বহিষ্কারের কোন কারণও নেই।’

Reneta

একইদিনে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের অফিস সাংবাদিকদের বলেছে, ‘বিশ্বকাপে ইরানের অংশগ্রহণে যদি ইনফান্তিনো রাজি থাকেন, তবে এতে মার্কিন প্রেসিডেন্টেরও কোন আপত্তি নেই।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরানজিয়ান্নি ইনফান্তিনোফিফাফিফা বিশ্বকাপ-২০২৬যুক্তরাষ্ট্রলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপিকে চ্যালেঞ্জ, ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমেদ

আগস্ট ৯, ২০২৬

ইনফান্তিনোকে দুর্বল করতে ‘সমন্বিত প্রচেষ্টা’— কেন এমন দাবি ফিফার

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

সকালে ঘুম থেকে উঠে এই ৭টি কাজ বদলে দিতে পারে আপনার পুরো দিন

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

রোমে আটকে থাকা বিমানের ফ্লাইট ঢাকায় পৌঁছেছে

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

বৃষ্টি শুরু হলে যে দোয়া পড়তেন রাসুল (সা.)

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT