চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরও দুই বিশ্বকাপ নিশ্চিত দেশকে ভ্রমণ নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

ফিফা বিশ্বকাপ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৯ পূর্বাহ্ণ ১৭, ডিসেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

ক্ষমতায় আসার পর থেকে অভিবাসী আইন জোরদার করে চলেছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। ভ্রমণের উপরেও আনছেন বিধিনিষেধ। সেই আইন প্রয়োগ হচ্ছে আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে বসতে চলা ফিফা বিশ্বকাপেও। হাইতি এবং ইরানের পর আইভরি কোস্ট এবং সেনেগালের নাগরিকদের উপরে ভ্রমণ নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র। দেশ চারটি আগামী ফিফা আসরে খেলার টিকিট নিশ্চিত করেছে।

মঙ্গলবার রাষ্ট্রপতি ট্রাম্পের স্বাক্ষরিত ঘোষণায় তার প্রশাসন দেশটিতে চলমান ভ্রমণ নিষেধাজ্ঞা আরও বিস্তৃত করেছে। ২০২৬ বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশ ইরান এবং হাইতির সাথে এবার আইভরি এবং সেনেগালকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়েছে, ‘আংশিক বিধিনিষেধ এবং প্রবেশের সীমাবদ্ধতাসহ দুটি আফ্রিকান দেশকে ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করা হয়েছে। যা বর্তমানে অন্তর্ভুক্ত দেশগুলোর সম্পূর্ণ গ্রুপের মধ্যে কম বিধিনিষেধযুক্ত। ব্যাপক ভ্রমণ নিষেধাজ্ঞার মধ্যে ইতিমধ্যেই বিশ্বকাপে অংশগ্রহণকারী দুটি দেশ অন্তর্ভুক্ত রয়েছে: হাইতি এবং ইরান, উভয়ই সবচেয়ে কঠোর বিধিনিষেধের আওতাভুক্ত।’

সেনেগাল এবং আইভরি কোস্টের ক্ষেত্রে হোয়াইট হাউস নিষেধাজ্ঞা আরোপের কারণ হিসেবে দেখিয়েছে, ভিসার মেয়াদোত্তীর্ণের পর বেআইনিভাবে যুক্তরাষ্ট্রে থেকে যাওয়া। বিশ্বকাপের জন্য ভ্রমণকারী ভক্তদের দেশে প্রবেশের জন্য বি১ বা বি২ ভিসার প্রয়োজন হবে।

আইভরি কোস্ট এবং সেনেগালের কম বিধিনিষেধ হলেও কিছু নাগরিক মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করার সময় কড়া বিধিনিষেধের সম্মুখীন হতে পারেন। কারণ ঘোষণাপত্রে বিশেষভাবে ক্রীড়াবিদদের ও এক শ্রেণির ব্যক্তিদের উল্লেখ করা হয়েছে। কূটনীতিক এবং যাদের প্রবেশ মার্কিন জাতীয় স্বার্থে কাজ করে এমন ব্যক্তিদের নিষেধাজ্ঞার আওতা থেকে অব্যাহতি দেয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরানকানাডাট্রাম্পফিফাফিফা বিশ্বকাপ-২০২৬যুক্তরাষ্ট্রলিড স্পোর্টসসেনেগাল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

কুমিল্লায় আর্জেন্টিনা সমর্থকের মারধরে ব্রাজিল সমর্থক নিহত

জুলাই ৮, ২০২৬

বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যেসব বিষয় আলোচনা

জুলাই ৮, ২০২৬

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

জুলাই ৮, ২০২৬
ছবি: আল জাজিরা

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ৮৫টি মার্কিন সামরিক স্থাপনায় ইরানের হামলা

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নির্বাচন পর্যবেক্ষকদের পরামর্শকে গুরুত্ব দিচ্ছে ইসি: নির্বাচন কমিশনার

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT