চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশেজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের বিজয়োল্লাস, ঢাক-ঢোল-ভুভুজেলা বাজিয়ে বিজয় মিছিল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৫ পূর্বাহ্ণ ০৮, জুলাই ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

মাঠে রেফারির শেষ বাঁশি বাজাতেই যেন বাঁধভাঙা উল্লাসে ফেটে পড়ল গোটা দেশ। মধ্যরাতের নীরবতা ভেঙে চারদিক মুখরিত হয়ে উঠল ‘আর্জেন্টিনা, আর্জেন্টিনা’ স্লোগানে। প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে আলবিসেলেস্তেদের দুর্দান্ত জয়ে দেশজুড়ে বিজয়োল্লাসে মেতে উঠেছেন কোটি আর্জেন্টাইন সমর্থক। গভীর রাতেই দেশের বিভিন্ন প্রান্তে ঢাক-ঢোল, ভুভুজেলা বাজিয়ে বের করা হয়েছে আনন্দ ও বিজয় মিছিল।

খেলার শুরু থেকেই দেশের প্রতিটি আনাচে-কানাচে, চায়ের দোকান থেকে শুরু করে পাড়া-মহল্লার বড় পর্দায় ছিল উপচে পড়া ভিড়। টানটান উত্তেজনার প্রতিটি মুহূর্তে সমর্থকদের হৃদস্পন্দন যেন ওঠানামা করছিল। মিশরের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়ার পর যেন স্তব্ধ হয়ে যায় সবকিছু।

এরপর ১৪ মিনিটের ঝড়, ৭৯ মিনিটে মেসির ক্রস থেকে ক্রিস্টিয়ান রোমেরুর গোলে ব্যবধান কমানো, ৫ মিনিট পর মেসির গোলে সমতায় ফিরতেই যেন প্রাণ ফিরে পায় আলবিসেলেস্তে সমর্থকরা। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে এনজো ফের্নান্দেজের গোলে বাধভাঙা উল্লাসে মাতে আর্জেন্টিনা সমর্থকরা। এরপর শেষ বাঁশির বাজতেই শুরু হয় আসল উদযাপন।

রাজধানী ঢাকার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, টিএসসি, বুয়েট ক্যাম্পাস, মিরপুর, পুরান ঢাকা এবং ধানমন্ডিসহ বিভিন্ন এলাকায় রাতারাতি রূপ নেয় উৎসবের নগরীতে। নীল-সাদা জার্সি পরা হাজারো সমর্থক রাস্তায় নেমে আসেন। আর্জেন্টিনা ও মেসির নাম ধরে স্লোগান, আতশবাজি আর পটকা ফোটানোর শব্দে কেঁপে ওঠে চারপাশ।

শুধু রাজধানীই নয়, ফুটবলের উন্মাদনা ছড়িয়ে পড়েছে ঢাকার বাইরেও। চট্টগ্রাম, সিলেট, খুলনা, রাজশাহী, বরিশাল, ময়মনসিংহ এবং রংপুরসহ দেশের প্রতিটি জেলা ও উপজেলা শহরে আর্জেন্টিনা সমর্থকদের ঢল নেমেছে রাস্তায়। গভীর রাতেই শত শত মোটরসাইকেলের বহর নিয়ে বিজয় র‍্যালি বের করেন সমর্থকরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমও এখন পুরোপুরি নীল-সাদা রঙে রঙিন। ম্যাচ শেষের পর থেকেই ওয়াল জুড়ে শুধুই লিওনেল মেসি এবং আর্জেন্টিনার ট্রফি জয়ের উল্লাসের ছবি-ভিডিওর জোয়ার। সব মিলিয়ে, প্রিয় দলের এই ট্রফি জয় দেশের আর্জেন্টাইন ভক্তদের মাঝে এমন এক উৎসবের জন্ম দিয়েছে, যা অনায়াসেই মনে করিয়ে দেয় ফুটবল নিয়ে বাঙালির চিরন্তন আবেগের কথা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাঢাকাফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোমিশরমেসিরাউন্ড অব-১৬লিড স্পোর্টসসেমিলিড ২০২৬
শেয়ারTweetPin1

সর্বশেষ

সৌম্য-জাকেরকে ফিরিয়ে অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

জুলাই ২৬, ২০২৬

‘লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়নামিক সিটি’র প্রেসিডেন্ট লায়ন সালমা আদিল

জুলাই ২৬, ২০২৬

চ্যানেল আইয়ে শুরু হচ্ছে শিশুশিল্পী প্রতিযোগিতা ‘শাপলাকুঁড়ি ২০২৬’

জুলাই ২৬, ২০২৬

ধর্মেন্দ্র প্রধানকে নিয়ে পোস্ট মুছতে অস্বীকৃতি বিজেপি এমপির মেয়ের

জুলাই ২৬, ২০২৬

‘ওয়ার্ল্ড এশিয়া আর্চারি প্রেসিডেন্ট’স চ্যালেঞ্জ কাপ’ প্রথম আসর হতে যাচ্ছে বাংলাদেশে

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT