ফুটবল

জুলিয়াস সিজার থেকে ‘অনুপ্রেরণা’ নিচ্ছেন স্পেন কোচ, নিজেদেরই বললেন ফেভারিট

জুলিয়াস সিজার থেকে ‘অনুপ্রেরণা’ নিচ্ছেন স্পেন কোচ, নিজেদেরই বললেন ফেভারিট
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বিশ্বকাপে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে স্পেন এবং ফ্রান্স। ম্যাচের আগে ভালো প্রস্তুতি নিচ্ছে দুদেশই। স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তের মতে, তার দল ফেভারিট হলেও বেশ কঠিন ম্যাচের সম্মুখীন হতে চলেছে।

টেক্সাসের এটি অ্যান্ড টি স্টেডিয়ামে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১টায় মুখোমুখি হবে দুবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স এবং একবারের বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আসেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। বলেছেন, ‘ম্যাচটি অত্যন্ত কঠিন হবে।’

দে লা ফুয়েন্তে বলেছেন, ‘আমরা ফেভারিট, তার মানে এই নয় যে আমাদের উপর বাড়তি চাপ পড়বে। আমাদের উপর চাপ এমনিতেই থাকে, কারণ আমরা আমাদের দেশের জন্য ভালো করতে চাই। ফ্রান্সের দারুণ খেলোয়াড় আছে, কিন্তু আমাদেরও আছে। অবশ্যই আমাদের এই খেলোয়াড়দের (এমবাপে, ডেম্বেলে এবং ওলিসে) নিয়ে ভাবতে হবে, নিজেদের লড়াইগুলো জিততে হবে, আক্রমণাত্মক থাকতে হবে এবং নিজেদের খেলার ধরন নিয়ে ভাবতে হবে।’

‘জুলিয়াস সিজার (রোমান সেনাপতি ও রাষ্ট্রনায়ক) সবসময় বলতেন, কষ্ট ছাড়া জেতা যায় না। আমি এরসঙ্গে একমত। এটা আমার প্রিয় উক্তিগুলোর মধ্যে একটি। জীবনে বড় কিছু অর্জন করতে চাইলে কষ্ট সহ্য করার জন্য প্রস্তুত থাকতে হবে।’

ম্যাচ উপভোগ করতে চান স্পেন কোচ, ‘আমি এই সেমিফাইনালটা উপভোগ করতে পারবো? সৌভাগ্যবশত, আমি এই কাজটা করতে ভালোবাসি। এটাই আমার প্যাশন। এই অবস্থানে থাকাটা এক বিরাট সৌভাগ্য। আমার খেলোয়াড়দের বলি, দেখো, আজ আমাদের যা আছে তা উপভোগ করো। তোমরা সৌভাগ্যবান। চলো ফুটবল খেলি। তোমাদের মধ্যে বিশাল সম্ভাবনা আছে। চলো আমরা যা সবচেয়ে ভালো পারি, সেটাই করি।’

বিষয়:ফিফা বিশ্বকাপ-২০২৬ফ্রান্সবিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোলিড স্পোর্টসলুইস দে লা ফুয়েন্তেসেমিলিড ২০২৬
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…