চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপের টিকিট পেতে ৪৫ লাখ আবেদন

ফিফা বিশ্বকাপ ২০২৬

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫০ পূর্বাহ্ণ ২০, সেপ্টেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
FIFA World Cup ticket application countdown clock in Dhaka. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৬ ফিফা বিশ্বকাপ শুরু হতে এখনও বাকি আরও কয়েক মাস। তবে বিশ্বকাপের দামামা বাজতে শুরু করেছে এখন থেকেই। টিকিটের আবেদন শুরু হতে না হতেই তার জন্য হুমড়ি খেয়ে পড়েছেন দর্শকরা। শুক্রবার ফিফার প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, প্রথম ধাপের টিকিট কেনার জন্য লটারিতে আবেদন করেছেন ৪৫ লাখের বেশি মানুষ। এর মধ্যে সবচেয়ে বেশি আবেদন যুক্তরাষ্ট্র থেকেই।

প্রি-সেল পর্ব শেষ হওয়ার কয়েক ঘণ্টা পর শুক্রবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ফিফা। এপর্যায়ে শুধু ভিসা ক্রেডিট কার্ডধারীরাই আবেদন করার সুযোগ পেয়েছিলেন। আয়োজক অন্য দুই দেশ মেক্সিকো ও কানাডা থেকেও উল্লেখযোগ্যসংখ্যক মানুষ আবেদন করেছেন। এরপরই রয়েছে আর্জেন্টিনা, কলম্বিয়া, ইংল্যান্ড, স্পেন, পর্তুগাল, জার্মানি ও ব্রাজিল।

৯ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত চলা এ বিক্রয় পর্ব থেকে কারা টিকিট কেনার সুযোগ পাবেন, তা ২৯ সেপ্টেম্বর থেকে পর্যায়ক্রমে ই-মেইলের মাধ্যমে জানানো হবে। এরপর আগামী ১ অক্টোবর থেকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে টিকিট কেনার সুযোগ পাবেন তারা।

Banglabid

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে হতে চলেছে বিশ্বকাপ। ১৬টি শহরে ১০৮ ম্যাচের মহারণ। সব মিলিয়ে ১০৪টি ম্যাচের টিকিট বিক্রি করা হবে। গ্রুপ পর্বে টিকিটের দাম শুরু ৬০ ডলার থেকে। তবে কেনার নির্দিষ্ট সময়সীমা পেলেই যে টিকিট পাওয়া যাবে, তার নিশ্চয়তা নেই। প্রত্যেক দর্শক প্রতিটি ম্যাচে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন, আর পুরো টুর্নামেন্টে সর্বোচ্চ ৪০টির বেশি টিকিট কেনা যাবে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কানাডাফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ টিকিটমেক্সিকোযুক্তরাষ্ট্রলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইসরায়েলি হামলায় গাজায় ৪৩ ফিলিস্তিনি নিহত

পরবর্তী

যাত্রাবাড়ীতে বাসার এসি বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ

পরবর্তী
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের বহির্মুখী দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

যাত্রাবাড়ীতে বাসার এসি বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ

ট্রাম্পের ছবি, যেখানে তিনি একটি গোল্ড কার্ড দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাম্পের নতুন সিদ্ধান্ত: বিদেশী কর্মী নিয়োগে প্রতিষ্ঠানগুলোকে দিতে হবে ১ লাখ ডলার

সর্বশেষ

আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT