শেষ ধাপে ঢুকে পড়ছে ফুটবল বিশ্বকাপ। সেমিফাইনালের টিকিট কেটেছে স্পেন ও ফ্রান্স। আসছে রাতে বাকি দুই কোয়ার্টারে লড়বে আর্জেন্টিনা-সুইজারল্যান্ড এবং ইংল্যান্ড-নরওয়ে। কোন দেশ শিরোপার দিকে আরও এগিয়ে যাবে, তা নিয়ে অনেক হিসাব কষা হচ্ছে। সম্ভাব্য জয়ীর নাম খুঁজতে অপটা সুপারকম্পিউটারের বিশ্লেষণও চলছে। অপটা এটিও জানাচ্ছে, চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে কত শতাংশ সুযোগ দেখছে আর্জেন্টিনাকে ঘিরে।
অপটা সুপারকম্পিউটারের বিশ্লেষণ, আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার সম্ভাবনা রয়েছে ৬৯.৪ শতাংশ। তবে এর আগে আছে আরও কিছু বাধা। আসছে রাতেই যেমন দলটিকে কোয়ার্টার ফাইনালে হারাতে হবে সুইজারল্যান্ডকে। অপটার মতে, সুইস ম্যাচে জয়ে সম্ভাবনা আর্জেন্টাইনদের ৫৭.১ শতাংশ। আর সুইসরা খুব একটা ভালো অবস্থান নেই, ১৮.৭ শতাংশ জয়ের সম্ভাবনা তাদের। ২৪.২ শতাংশ সম্ভাবনা আছে ম্যাচ ১২০ মিনিটের অতরিক্ত সময় কিংবা টাইব্রেকারে গড়ানোর।
কানসাস সিটিতে রোববার বাংলাদেশ সময় সকাল ৭টায় মুখোমুখি হবে দুদল। পরে ইংল্যান্ড এবং নরওয়ের মধ্যে জয়ী দলের বিপক্ষে সেমিফাইনালে খেলবে এই ম্যাচের জয়ীরা, সেখানে জিতলে স্বপ্নের ফাইনাল। অপটা বলছে, সুইজারল্যান্ডেরও ইংলিশ কিংবা নরওয়েজিয়ানদের বিপক্ষে সেমি খেলার সম্ভাবনা আছে ৩০.৬ শতাংশ।







