চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাজিলকে টপকে বিশ্বকাপে সর্বোচ্চ গোল জার্মানির, আর্জেন্টিনা কোথায়?

জুনায়েদ সহল জুনায়েদ সহল
৯:৫২ পূর্বাহ্ণ ১৫, জুন ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফলতম দলগুলোর অন্যতম ব্রাজিল এবং জার্মানি ছুটছে আপন ছন্দে। মত্ত রেকর্ড ভাঙতে। হোক সেটা ব্যক্তিগত সর্বোচ্চ গোলের বা দল ভিত্তিক সর্বোচ্চ গোলের। চলতি বিশ্বকাপে প্রথম ম্যাচে নেমেই যেমন ব্রাজিলের সর্বোচ্চ গোলের একটি রেকর্ড নিজেদের করেছে জার্মানি।

বিশ্বকাপে বড় অনেককিছুর রেকর্ডেই শীর্ষ দুদল জার্মানি ও ব্রাজিল। ইতিহাসে সবচেয়ে বেশি সেমিফাইনাল খেলা দল জার্মানি, ১২ বার। দুইয়ে ব্রাজিল, খেলেছে ৮ বার। সবচেয়ে বেশি ফাইনাল খেলা দলটিও জার্মানি, ৮ বার। অন্যদিকে ৭টি ফাইনাল খেলে দুইয়ে ব্রাজিল। চ্যাম্পিয়ন সর্বোচ্চ ৫ বার ব্রাজিল, জার্মানি ৪ বার। ১৬ গোল করে বিশ্বকাপ ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ গোলদাতার শীর্ষে জার্মান সাবেক মিরস্লাভ ক্লোসা, ১৫ গোলে দুইয়ে ব্রাজিলিয়ান কিংবদন্তি সাবেক রোনাল্ডো নাজারিও।

বিশ্বকাপে ব্রাজিলের একের পর এক রেকর্ড ভাঙতে থাকা জার্মানরা গতরাতে কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করে ছিনিয়ে নিয়েছে আরও একটি বিশ্বরেকর্ড। বিশ্বকাপের ইতিহাসে এখন সবচেয়ে বেশি গোল দেয়া দলটি জার্মানি। সবচেয়ে বেশি ২৩৭টি গোল নিয়ে বিশ্বকাপে খেলতে এসেছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। চারবারের চ্যাম্পিয়ন জার্মানি বিশ্বকাপের পা রাখে ২৩২ গোল নিয়ে।

রোববার ভোরে মরক্কোর বিপক্ষে ১-১ ড্রয়ে ব্রাজিলের হয় ২৩৮টি গোল। জার্মানি কুরাসাওয়ের বিপক্ষে ৭ গোল করায় টপকে ২৩৯ গোল নিয়ে বিশ্বরেকর্ড গড়েছে। বিশ্বকাপে এখন সর্বোচ্চ গোল করার রেকর্ডটি মানশাফটবাহিনীর। তালিকায় ১৫২ গোল করে তিনে আছে আর্জেন্টিনা, ১৩৬ গোলে চারে ফ্রান্স।

টানা তিন বিশ্বকাপের টিকিট কাটতে না পারা ইতালি ১২৮ গোল করে আছে তালিকার পাঁচে এবং ১০৮ গোল করে ছয়ে স্পেন। ১০৪ গোলে সাতে ইংল্যান্ড। ৯৬ গোলে নিয়ে বিশ্বকাপে খেলতে আসা নেদারল্যান্ডস গতরাতে জাপানের বিপক্ষে ২-২ গোলে ড্র করে ৯৮ গোলে নিয়ে আছে আটে। ৮৯ গোলে নয়ে উরুগুয়ে এবং ৮৭ গোলে দশে আছে হাঙ্গেরি।

বিশ্বকাপের ইতিহাসে জার্মানি একমাত্র দল যাদের কাছে রয়েছে শীর্ষ বেশ কয়েকটি রেকর্ড। তবে সর্বোচ্চবার বিশ্বকাপ জয়ের রেকর্ডটি রয়েছে ব্রাজিলের ঝুলিতে। আর একটি বিশ্বকাপ জিতলে জার্মানি ভাগ বসাবে সেলেসাওদের সাথে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জার্মানিফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোব্রাজিললিড স্পোর্টসসর্বোচ্চ গোলসেমিলিড ২০২৬
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: রয়টার্স।

যুক্তরাষ্ট্রে কমেছে অস্ত্রের মজুদ: বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম কিনছে পেন্টাগন

জুলাই ২৪, ২০২৬
Pep Guardiola giving a thumbs-up during a football match. Channel i News - চ্যানেল আই নিউজ

গার্দিওলাকে কোচ হিসেবে দেখতে চায় না ইতালির অলিম্পিক কমিটি

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশ-ইইউ সম্পর্ক আরও জোরদার, গুরুত্ব পেল বাণিজ্য ও রোহিঙ্গা সংকট

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার আন্দোলন দেশের নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে: মির্জা ফখরুল

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

তীব্র গ্যাস সংকটে ভোগান্তিতে গ্রাহকরা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT