ফুটবল

একজনের সিদ্ধান্তেই বালোগানের লাল কার্ড নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়েছিল

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফুটবল ম্যাচে খেলোয়াড়ের অভিব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফুটবল ম্যাচে একজন খেলোয়াড়ের দৃশ্য, তিনি তার হাত উঁচু করে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বিশ্বকাপে যুক্তরাষ্ট্র সেরা ষোলোতে বেলজিয়ামের কাছে হেরে ছিটকে গেলেও ম্যাচ ঘিরে বিতর্ক এখনও চলছে। ম্যাচের আগেরদিন মার্কিন ফরোয়ার্ড ফোলারিন বালোগানের লাল কার্ডের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছিল অস্বাভাবিকভাবে। এতে তিনি বেলজিয়ামের বিপক্ষে খেলার সুযোগ ফিরে পান। সবশেষ খবর, ফিফা শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান একার সিদ্ধান্তেই কার্ডটি উঠিয়ে নিয়েছিলেন।

ফিফা শৃঙ্খলা কমিটি ২৭ নং অনুচ্ছেদের মাধ্যমে এ সিদ্ধান্তে পৌঁছেছে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো সিদ্ধান্তে জড়িত সুস্পষ্ট রাজনৈতিক হস্তক্ষেপ থেকে দৃষ্টি সরানোর চেষ্টা করে জোর দিয়ে বলেন যে, ফিফা শৃঙ্খলা কমিটি একটি স্বাধীন সংস্থা।

এদিকে ব্রিটিশ গণমাধ্যমে প্রতিবেদন, ফিফা শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান, সংযুক্ত আরব আমিরাতের মোহাম্মদ আল-কামালিসহ ১৭ জন সদস্যের একটি কমিটি ছিল। তবে আল-কামালি বিষয়টি কাউকে না জানিয়ে নিজে থেকে সিদ্ধান্তটি নিয়েছিলেন।

যদিও আল-কামালি মাঝে মাঝে নিজে থেকেই সিদ্ধান্ত নেন, তবে বড় বিষয়গুলো সাধারণত কমপক্ষে তিনজন সদস্যের একটি প্যানেলের সামনে উপস্থাপন করা হয়। ফিফা এটিকে একটি সম্মিলিত সিদ্ধান্ত হিসেবে দেখিয়েছে। যেহেতু মাত্র একজন ব্যক্তি সিদ্ধান্ত নিচ্ছিলেন, তাই আল-কামালি যে ইনফান্তিনোর হয়ে কাজ করছিলেন, সেই সম্ভাবনাটিই অনেকবেশি মনে করা হচ্ছে।

বিষয়:ফিফা বিশ্বকাপ-২০২৬ ফোলারিন বালোগান বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো বেলজিয়াম যুক্তরাষ্ট্র সংযুক্ত আরব আমিরাত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…