চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপের টিকিটধারীদের ভিসা বন্ড দিতে হবে না, জানাল যুক্তরাষ্ট্র

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪২ অপরাহ্ণ ১৪, মে ২০২৬
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

সবে ২৮ দিন বাকি। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে গড়াবে ফিফা বিশ্বকাপ ২০২৬। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কোটি দর্শক-সমর্থক পাড়ি জমাবেন আয়োজক দেশ তিনটিতে। আসর হতে চলেছে ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল আয়োজন। সেটির মধ্যে এক স্বস্তির ঘোষণা দিল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। বিশ্বকাপ ঘিরে ম্যাচের টিকিটধারীদের ভিসা বিন্ড মাফ করে দেবে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্র নিশ্চিত করেছে, বিশ্বকাপ টিকিটধারীদের জন্য রাষ্ট্রপতি ট্রাম্পের প্রশাসন কর্তৃক আরোপিত ব্যয়বহুল ভিসা বন্ড তারা কার্যকর করবে না। বিশ্বকাপের জন্য আসা আন্তর্জাতিক ভ্রমণকারীদের ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত বন্ডের সম্মুখীন হওয়ার কথা ছিল, যা ফুটবলযজ্ঞ উপভোগের ক্ষেত্রে সর্বস্তরের ভ্রমণার্থীদের জন্য আকাশছোঁয়া পরিস্থিতিতে পৌঁছাত। বুধবার বন্ড মওকুফের ঘোষণা দিয়েছে মার্কিন প্রশাসন।

গতবছরের আগস্টে চালু হওয়া এক নীতিমালার অধীনে, ৫০টি দেশের নাগরিকদের অস্থায়ী মার্কিন ভিসা পাওয়ার জন্য জামানত জমা দিতে হতো। দর্শনার্থী যুক্তরাষ্ট্র ত্যাগ করার পর সেই অর্থ ফেরত দেয়া হয়। গণমাধ্যমে বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বিষয়ক সহকারী সচিব মোরা নামদার বলেছেন, ‘প্রশাসন ২০২৬ এর ১৫ এপ্রিল থেকে বিশ্বকাপের টিকিট কেনা এবং ফিফা পাসে অংশগ্রহণকারী যোগ্য সমর্থকদের জন্য ভিসা বন্ড মওকুফ করছে।’

‘প্রশাসন আগেও যোগ্যতা অর্জনকারী দলের সদস্য, খেলোয়াড়, কোচ এবং সহায়ক কর্মীদের মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য জামানতের শর্ত মওকুফ করেছিল। আসন্ন বিশ্বকাপ টুর্নামেন্টের জন্য বৈধ ভ্রমণ সহজতর করার পাশাপাশি আমরা মার্কিন জাতীয় নিরাপত্তার অগ্রাধিকারগুলো শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

মার্কিন পররাষ্ট্র দপ্তর আরও জানিয়েছে, ‘টিকিটধারী দর্শনার্থীদের নিয়মিত ভিসা যাচাই-বাছাইয়ের আওতায় আনা হবে। এ আয়োজন উপলক্ষে যুক্তরাষ্ট্রে প্রায় ১ কোটি দর্শনার্থীর আগমন প্রত্যাশিত।’

বিশ্বকাপে অংশগ্রহণকারী অন্তত পাঁচটি দেশ আলজেরিয়া, কেপ ভার্দে, আইভরি কোস্ট, সেনেগাল এবং তিউনিসিয়া ভিসা বন্ড নীতির আওতাধীন। ভিসা নিষেধাজ্ঞার বাইরে অন্তত ৩৯টি দেশ ব্যাপক ভ্রমণ নিষেধাজ্ঞার আওতাধীন রয়েছে। এরমধ্যে রয়েছে ইরান ও হাইতি। আইভরি কোস্ট ও সেনেগাল আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞার আওতাধীন।

Reneta

সবকিছু পেরিয়ে জুনের ১১ তারিখ বাংলাদেশ সময় রাত ১টায় গড়াবে ফিফা বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকোর বিপক্ষে নামবে সাউথ আফ্রিকা। আসরের পর্দা নামবে জুলাইয়ের ২০ তারিখ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ডোনাল্ড ট্রাম্পফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোভিসা বন্ডযুক্তরাষ্ট্রলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা

মে ১৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে জালিয়াতি মামলা থেকে মুক্তি মিলছে ভারতের আদানির

মে ১৪, ২০২৬
ডিপথেরিয়ার বিস্তার শুরু হলে শিশুস্বাস্থ্য ব্যবস্থায় নতুন সংকট তৈরি হতে পারে

হামের পর নতুন আতঙ্ক ডিপথেরিয়া

মে ১৪, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের বিরতিতে গাইবেন ম্যাডোনা-শাকিরা, থাকবে বিটিএসও

মে ১৪, ২০২৬

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের আগে পশু জবাই নিয়ন্ত্রণে কড়াকড়ি

মে ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT