চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসিকে ফাউল না দেয়ায় রেফারিং নিয়ে ফিফায় অভিযোগ আলজেরিয়ার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫০ পূর্বাহ্ণ ২০, জুন ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

আর্জেন্টিনার বিপক্ষে ৩-০ গোলে হারের ম্যাচে দুর্বল রেফারিংয়ের কথা সামনে এনে ফিফার কাছে একটি অভিযোগ দায়ের করেছে আলজেরিয়া। শুক্রবার আফ্রিকার দেশটি গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।

আলজেরিয়া ফিফার রেফারিং কমিশনকে একটি চিঠি পাঠিয়েছে। সেখানে প্রথমার্ধের একটি ঘটনার উল্লেখ করে বলেছে, আর্জেন্টিনার লিওনেল মেসি আলজেরিয়ার অধিনায়ক আইসা মান্ডির পায়ের গোড়ালির ওপর বুটচাপা দিয়েছিলেন।

মেসি পেছন থেকে উঁচু করা বুট দিয়ে সরাসরি মান্ডির পায়ের গোড়ালিতে আঘাত করলে আলজেরিয়ার সমর্থকরা তাকে মাঠ থেকে বের করে দেয়ার জন্য চিৎকার করে ওঠে। কিন্তু সেসময়ে আর্জেন্টাইন অধিনায়কে কোন শাস্তি দেয়া হয়নি। পরে মেসি ম্যাচে এক রেকর্ডময় হ্যাটট্রিক করেন।

আলজেরিয়ার আরও অভিযোগ, ম্যাচের দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার একবার ইব্রাহিম মাজার মুখে কনুই দিয়ে আঘাত করলেও পোল্যান্ডের রেফারি সিমন মার্সিনিয়াক কোন শাস্তি দেননি। তিনি সেই ঘটনার এক মিটারের মধ্যেই ছিলেন যখন ম্যাক অ্যালিস্টার উঁচু করে কনুই দিয়ে মাজাকে ধাক্কা দেন।

অভিজ্ঞ এ রেফারি, কাতারে অনুষ্ঠিত ২০২২ বিশ্বকাপের ফাইনালে দায়িত্বে ছিলেন, যেখানে আর্জেন্টিনা টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল।

আলজেরিয়ার অভিযোগ মার্সিনিয়াকের পারফরম্যান্স এবং তার স্বদেশী টমাস কোয়াতকোভস্কির নেতৃত্বাধীন ভিএআর দলের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলেছে। মেসির ঘটনাটি আলজেরিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমজুড়ে ঝড় তোলে এবং ভক্তরা বিতর্ক করতে থাকেন যে, তাকে শাস্তি না দেয়ার কারণ হতে পারে তার তারকাখ্যাতি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাআলজেরিয়াফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোমেসিরেফারিলিড স্পোর্টসসেমিলিড ২০২৬
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জাপানের পথ অনুসরণ করে স্টেম শিক্ষায় এগোতে চায় বাংলাদেশ: ববি হাজ্জাজ

আগস্ট ৫, ২০২৬

দলবদল আলোচনার মাঝে রিয়ালের অনুশীলনে ভিনিসিয়াস, যা বললেন

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

এই গরমে খান ৩ স্মুদি, মিলবে প্রশান্তি ও পুষ্টি

আগস্ট ৫, ২০২৬

রাজধানীতে একাধিক কর্মসূচি, বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ ডিএমপির

আগস্ট ৫, ২০২৬
৫ আগস্ট ২০২৪

৩ আগস্ট থেকে ৫ আগস্ট: গণভবন ও সেনা সদরের ভেতরে যা ঘটেছিল

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT