চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিফার সাথে লেগে গেছে বিশ্বকাপ স্টেডিয়ামের বক্স-মালিকদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৫ অপরাহ্ণ ০৯, মে ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
বিশ্বকাপ স্টেডিয়ামের দর্শকদের জন্য বিশাল ভিউ দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় গড়াবে ২০২৬ ফিফা বিশ্বকাপ। আসরের উদ্বোধনী ম্যাচসহ পাঁচটি খেলার আয়োজন করা হবে মেক্সিকোর অ্যাজতেকা স্টেডিয়ামে। ৮৩,০০০ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামটির পূর্ণ নিয়ন্ত্রণ পেতে সমস্যার সম্মুখীন হওয়ার পথে ফিফা। স্টেডিয়ামটির বক্স মালিকরা ছাড়তে চাচ্ছেন না নিজেদের আসনগুলো।

নিয়ম অনুযায়ী বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের ৩০ দিন আগে এবং ফাইনালের সাত দিন পর্যন্ত স্টেডিয়ামের সম্পূর্ণ নিয়ন্ত্রণ চেয়েছে ফিফা। তবে অ্যাজতেকা স্টেডিয়ামে পূর্ণ নিয়ন্ত্রণ নিতে জটিলতার সম্মুখীন হচ্ছে ফুটবলের অভিভাবক সংস্থাটি।

১৯৬০-এর দশকে স্টেডিয়াম নির্মাণের কাজ হাতে নেন মেক্সিকান ব্যবসায়ী এমিলিও আজকাররাগা মিলমো। অর্থায়নের জন্য ব্যক্তিগত বিনিয়োগকারীদের কাছে ৯ হাজার মার্কিন ডলার মূল্যে বক্সগুলো বিক্রি করেন। চুক্তি অনুযায়ী বক্সের মালিকরা সেগুলো ৯৯ বছর ব্যবহার করতে পারবেন। যেখানে স্টেডিয়ামে সকল ইভেন্টে সীমাহীন প্রবেশাধিকারও রয়েছে মালিকদের।

Banglabid

৬৫ বর্গফুটের বক্সগুলো বর্তমানে মেক্সিকো সিটির একটি শীর্ষ মূল্যের পণ্য। যার বর্তমান বাজারমূল্য দেড় মিলিয়ন মার্কিন ডলার। অনেক মালিকই তাদের বক্সগুলোকে কিছু ইভেন্টের জন্য ভাড়া দিয়ে থাকেন।

ফিফার নিয়ম অনুযায়ী ২০২৬ বিশ্বকাপের জন্য স্টেডিয়ামের সম্পূর্ণ নিয়ন্ত্রণ দিতে আপত্তি জানায় ১৩৭টি বক্স মালিকের একটি সংগঠন। তাদের আশা ছয় দশক আগে করা স্টেডিয়াম নির্মাণের সময়কালীন চুক্তিকে সম্মান করবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

সংগঠনটির একজন মুখপাত্র ৬১ বর্ষী রুয়ানো বলছেন, ‘বক্সগুলো কেনার সময় সেখানকার পূর্ণাঙ্গ সুবিধা পাওয়ার চুক্তিতেই অর্থ প্রদান করেছি। আমাদের জন্য কোনো বিধিনিষেধ থাকেতে পারে না। আমাদের দাবির পক্ষে দলিল রয়েছে, এটা বিতর্কের জন্য নয়। আশা করছি, ফিফা সেই চুক্তিকে সম্মান করবে। যা বক্স মালিকদের ৯৯ বছরের জন্য সীমাহীন প্রবেশাধিকার দিয়েছে।’

Reneta

২০২৬ বিশ্বকাপের ম্যাচ গড়ালে প্রথম স্টেডিয়াম হিসেবে তিনবার ফিফা বিশ্বকাপ আয়োজনের গৌরব অর্জন করবে অ্যাজতেকা স্টেডিয়াম। ১৯৭০ ও ১৯৮৬ বিশ্বকাপেও মাঠটিতে খেলা গড়িয়েছিল। রুয়ানোর দাবি, আগের দুটি বিশ্বকাপেও বক্স মালিকরা অধিকার বুঝে পেয়েছিলেন।

‘১৯৭০ বিশ্বকাপে কোনো সমস্যা ছিল না। ১৯৮৬ বিশ্বকাপে ফিফা আমাদের সরিয়ে দিতে চেয়েছিল, আমরা সংস্থাটির কর্মকর্তাদের সঙ্গে দেখা করি। তারা আমাদের অতিরিক্ত কোনো ফি দেয়া ছাড়াই আমাদের ব্যবহার করার অনুমতি দিয়েছে। সেই নজির রয়েছে।’

বক্সের উন্নয়ন এবং অন্যান্য সুবিধার বিনিময়ে ২০২৬ বিশ্বকাপে আসন ছেড়ে দিতে রাজি হয়েছেন সংগঠনটির বাইরের কিছু সদস্য। তাদের সাথে সূর মেলাতে আপত্তি রুয়ানোর। বলেছেন, ‘প্রত্যেকের নিজের সুবিধা দেখার অধিকার রয়েছে। অনেকে ছেড়েছে, কিন্তু আমার ক্ষেত্রে তা হবে না। সেখানে আমার থাকার অধিকার আছে, কেউ আমাকে জোর করে বের করতে পারবে না। বিষয়টা এমন, কাউকে জোর করে নিজের বাড়ি থেকে বের করে দেয়ার মতো।’

শিগগিরই বক্স সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন স্টেডিয়ামের মালিক এবং এমিলিও আজকাররাগা মিলমোর ছেলে এমিলিও আজকাররাগা জিন। বলেছেন, ‘সেই সময়ে বক্সগুলো বিক্রি করা আমার বাবার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। এখন পর্যন্ত বক্সের মালিকদের সঙ্গে কোনো সমস্যা হয়নি। আমরা একটি সমাধান খুঁজে বের করার চেষ্টা করব।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাজটেক স্টেডিয়ামফিফাফিফা বিশ্বকাপ-২০২৬মেক্সিকোলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সব রেকর্ড ভেঙে দিলো বানসালির ‘হীরামান্ডি’

পরবর্তী

হজযাত্রী নিয়ে বিমানের প্রথম ফ্লাইট পৌঁছেছে জেদ্দায়

পরবর্তী
হজযাত্রীরা বিমানবন্দরে স্বাগত জানানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হজযাত্রী নিয়ে বিমানের প্রথম ফ্লাইট পৌঁছেছে জেদ্দায়

বাংলাদেশ নারী ক্রিকেটার বলের দিকে তাকাচ্ছে, ভারতীয় খেলোয়াড় পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

হেসেখেলে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল ভারত

সর্বশেষ

‘রাজনীতির সদরে-অন্দরে’ বইয়ের মোড়ক উন্মোচন

আগস্ট ১৯, ২০২৬

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

আগস্ট ১৯, ২০২৬

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT