চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০২৬ বিশ্বকাপের ড্র: ব্রাজিল-আর্জেন্টিনা কে কোন পটে পড়ল

ফুটবলের বিশ্বাআসর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৪ অপরাহ্ণ ২৬, নভেম্বর ২০২৫
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

সময় যত ঘনিয়ে আসছে, বিশ্বকাপের ঘণ্টার আওয়াজ তত বাড়ছে, পাল্লা দিয়ে বাড়ছে উম্মাদনাও। ইতিমধ্যে অঞ্চলগুলো থেকে বাছাইপর্ব খেলে টিকিট নিশ্চিত করেছে দেশগুলো। বাকি শুধু ইউরোপিয়ান প্লে-অফ ও ফিফা প্লে-অফ টুর্নামেন্ট থেকে আসা ছয় দলের দেখা পাওয়া। এবারই ৪৮ দলের প্রথম বিশ্বআসর বসবে। ড্র হবে ৫ ডিসেম্বর। তার আগে ঠিক হয়েছে কে কোন পটে থাকবে।

ফিফার তথ্যে, ড্রয়ে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা চার দল স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স ও ইংল্যান্ডকে টেনিস ব্রাকেটের মতো রাখা হবে। তাদের কাউকে সেমিফাইনালের আগে একে অপরের বিপরীতে দেখা যাবে না। ড্রয়ের আগে প্রত্যেক পটে ১২টি করে দেশকে রাখা হচ্ছে।

প্রথম পটে রাখা হবে আয়োজক তিন দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডাকে। ড্রয়ে তিন আয়োজককে তিন রঙের আলাদা বলে রাখা হবে। মেক্সিকো (সবুজ বল), কানাডা (লাল বল) ও যুক্তরাষ্ট্র (নীল বল)। র‍্যাঙ্কিংয়ের বাকি সেরা ৯ দলকে রাখা হবে একই রঙয়ের বলে।

তার পরের র‍্যাঙ্কিং সেরা ২৪ দেশ থাকবে পট ২ ও ৩এ। পট ৪এ থাকবে প্লে-অফ জয়ী ৬ দেশ। আরও থাকবে র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা ৬ দেশ।

দেখে নেয়া যাক ড্রয়ে কোন দেশ কোন পটে থাকছে

পট ১
কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র, স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড, ব্রাজিল, পর্তুগাল, নেদারল্যান্ডস, জার্মানি, বেলজিয়াম।

Reneta

পট ২
ক্রোয়েশিয়া, মরক্কো, কলম্বিয়া, উরুগুয়ে, সুইজারল্যান্ড, জাপান , সেনেগাল, ইরান, সাউথ কোরিয়া, ইকুয়েডর, অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া।

পট ৩
নরওয়ে, পানামা, মিশর, আলজেরিয়া, স্কটল্যান্ড,প্যারাগুয়ে, তিউনিশিয়া, আইভরি কোস্ট, উজবেকিস্তান, কাতার, সৌদি আরব, সাউথ আফ্রিকা।

পট ৪
জর্ডান, কেপ ভার্দে, ঘানা, কুরাসাও, হাইতি, নিউজিল্যান্ড, ইউরোপিয়ান প্লে-অফ অফের এ, বি, সি, ডি ও ফিফা প্লে-অফ টুর্নামেন্টের ১ ও ২।

২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির জন এফ কেনেডি সেন্টারে। ড্রতে চার পট থেকে ১২টি গ্রুপে দেশগুলোকে ভাগ করে দেয়া হবে। আর ৬ ডিসেম্বর জানা যাবে ম্যাচগুলোর কিকঅফ টাইম ও ভেন্যু।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০২৬ বিশ্বকাপআর্জেন্টিনাইংল্যান্ডফিফাফ্রান্সবিশ্বকাপ ড্রলিড স্পোর্টসস্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করে দেখা হচ্ছে: জয়সোয়াল

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT