চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপের বাকি ৩০ দিন, জানার আছে যা কিছু

আদিল আহমেদ আদিল আহমেদ
৩:৩২ অপরাহ্ণ ১২, মে ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A
২০২৬ ফুটবল বিশ্বকাপের ট্রফি প্রদর্শনী, বড় অক্ষরে লেখা FIFA WORLD CUP 2026. Channel i News - চ্যানেল আই নিউজ

মাত্র একমাস বাকি ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ ফিফা বিশ্বকাপের পর্দা উঠতে। ১১ জুন শুরু হতে চলা আসর তিন দেশের ১৬ ভেন্যুতে হবে। ইতিহাসের সবচেয়ে বড় ও ব্যয়বহুল ফিফা বিশ্বকাপ। টুর্নামেন্টে এবারই প্রথম যৌথভাবে আয়োজন করতে চলেছে তিন দেশ- যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।

শুরু হয়ে গেছে বিশ্বকাপের এক মাসের কাউন্ট ডাউন। আসছে ২৩তম আসর। এবারই প্রথম অংশ নিচ্ছে ৪৮ দেশ। ২০০২ সালে একবারই যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করেছিল এশিয়া মহাদেশের দুদেশ জাপান ও সাউথ কোরিয়া। এবার তিন দেশ।

১২ গ্রুপের লড়াইয়ে উদ্বোধনী ম্যাচে ‘এ’ গ্রুপে স্বাগতিক মেক্সিকোর মুখোমুখি হবে সাউথ আফ্রিকা। ১১ জুন বাংলাদেশ সময় রাত ১টায় পর্দা উঠবে মহাযজ্ঞের। মেক্সিকোতে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান তো থাকছেই, পরদিন একইভাবে যুক্তরাষ্ট্র ও কানাডায় প্রথম ম্যাচের আগে আলাদা দুটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজনের প্রস্তুতি নিয়েছে ফিফা।

ইতিহাসের সবচেয়ে বেশিসংখ্যক ১০৪ ম্যাচ দেখবে বিশ্ব। ১৬ ভেন্যুর মধ্যে ১১টি যুক্তরাষ্ট্রে, ৩টি সহ-আয়োজক মেক্সিকো ও ২টি কানাডায়।

সবচেয়ে বেশি বাজেটে, ৬৫৫ মিলিয়ন মার্কিন ডলারের টুর্নামেন্ট হতে চলছে ২০২৬ বিশ্বকাপ। যা গত আসর অর্থাৎ, কাতার বিশ্বকাপের চেয়ে ২১৫ মিলিয়ন মার্কিন ডলার বেশি। চ্যাম্পিয়ন দল ঐতিহাসিক গোল্ডেন ট্রফ্রি ছাড়াও পাবে ৫০ মিলিয়ন ডলার। সবশেষ আসরে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা পেয়েছিল ৪২ মিলিয়ন ডলার।

ম্যাপল-কানাডিয়ান হরিণ, জায়ো-মেক্সিকান চিতা এবং ক্লাচ-আমেরিকান ঈগলকে ব্যবহার করা হয়েছে তিন দেশের মাসকট হিসেবে। ক্রীড়া পণ্যজাতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাসের অফিসিয়াল বল ট্রায়োন্ডাতে থাকছে তিন দেশের মর্যাদা ও ঐতিহ্যের প্রতীক। বিশ্বকাপের লোগোতে সোনালি ট্রফির পেছনে কালো ব্যাকগ্রাউন্ড থাকলেও থিমে ব্যবহার হচ্ছে ৯টি রং।

প্রথবার থিম সংয়ের অ্যালবাম রিলিজ করতে চলেছে ফিফা। ২০ মার্চ প্রকাশিত প্রথম গান লাইটার কাঙ্ক্ষিত সাড়া ফেলতে পারেনি। ১৪ মে প্রকাশিত হতে চলা শাকিরার ডাই-ডাই গানের অপেক্ষায় ফুটবলবিশ্ব। ইতিমধ্যে গানের একাংশ ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা ব্যপক সাড়া ফেলেছে।

৪৮ দলের গ্রুপপর্বে লড়াই শেষে ২৮ জুন থেকে রাউন্ড অব থার্টি টু দিয়ে শুরু হবে নকআউট পর্ব। ৪ জুলাই শেষ ষোলোর লড়াই-গন্ডি পেরিয়ে ৯ জুলাই কোয়ার্টার ফাইনালে পা রাখবে বিশ্বকাপের সেরা ৮ দল। ১৪ ও ১৫ জুলাই দুই সেমিফাইনাল শেষে ১৯ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনাল দিয়ে পর্দা নামবে।

ট্যাগ: কানাডাফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোব্রাজিলমেক্সিকোলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দিনাজপুরে জমি নিয়ে বিরোধে বাবা ও সৎ ভাই খুন

পরবর্তী

সরকারিভাবে নির্মাণ শ্রমিক নেবে ব্রুনাই, আবেদনের শেষ সময় ১৫ মে

পরবর্তী

সরকারিভাবে নির্মাণ শ্রমিক নেবে ব্রুনাই, আবেদনের শেষ সময় ১৫ মে

‘সে আমার অগ্রজ, তুই তুকারি সম্পর্ক ছিল’

সর্বশেষ

লিড নিয়েও শঙ্কায় শ্রীলঙ্কা, জয়ের পথে ভারত

আগস্ট ২৬, ২০২৬

নেপালে আকস্মিক ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বাড়ছে

আগস্ট ২৬, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিকম্প, কেমন আছেন অপু বিশ্বাস?

আগস্ট ২৬, ২০২৬

ইলিয়াস কাঞ্চনের মৃত্যুসংবাদ ছড়িয়ে আতঙ্ক, দায়ীদের শাস্তি দাবি

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে আকস্মিক বন্যায় ১৬ জনের মৃত্যু, নিখোঁজ ৩৮৪ পর্যটক

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT