চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৬৮ বছরের ইতিহাস ভেঙে দ্রুততম ১০০ গোলের রেকর্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৭ অপরাহ্ণ ২১, জুন ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা বিশ্বকাপে দ্রুততম ১০০ গোলের রেকর্ড হয়েছে। ৬৮ বছরের মধ্যে এবারই প্রথম শতক গোলের মাইলফলক স্পর্শ করতে বিশ্বকাপের লেগেছে মাত্র ১০ দিনে, আর ৩৩ ম্যাচ।

গত ১২ জুন সাউথ আফ্রিকার বিপক্ষে ২-০ গোলের জয়ে মেক্সিকোর হুলিয়ান কুইনোনেস এবারের আসরে গোলের খাতা খোলেন। রোববার সুইডেনের বিপক্ষে নেদারল্যান্ডসের ৫-১ গোলে পাওয়া জয়ে তৃতীয়টি করার মাধ্যমে কোডি গ্যাকপো আসরে ১০০তম গোলের মাইলফলক স্পর্শ করেন।

মাত্র ৩৩ ম্যাচে সেঞ্চুরিতে পৌঁছানো গত ৬৮ বছরের মধ্যে বিশ্বকাপ ইতিহাসে সেরা নজির। ১৯৮২ ও ২০১৪ সালে ৩৬ ম্যাচে হওয়া শতকের রেকর্ড, ১৯৭৮ ও ১৯৯৪ আসরে ৩৮ ম্যাচে শতকের রেকর্ডকে ছাড়িয়েছে।

Banglabid

তবে বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম ১০০ গোলের রেকর্ডটি হয়েছিল সুইজারল্যান্ডে। ১৯৫৪ সুইম আসরে শিরোপা জিতেছিল পশ্চিম জার্মানি। সেবার মাত্র ২০ ম্যাচে ১০০ গোলের মাইলফলক আসে।

বিশ্বকাপে গোলের এলিট ক্লাবে নাম লিখিয়েছে নেদার‌ল্যান্ডস। ইতিহাসে অষ্টম দল হিসেবে ১০০ গোলের মাইলফলক স্পর্শ করেছে রোনাল্ড কোম্যানের শিষ্যরা। মেক্সিকোর মন্তেরের এস্তাদিও বিবিভা স্টেডিয়ামে জাপান-তিউনিসিয়ার ম্যাচে এক হাজার বিশ্বকাপ ম্যাচের রেকর্ডও হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুইনোনেসজাপানতিউনিশিয়ানেদারল্যান্ডসফিফাফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোমেক্সিকোলিড স্পোর্টসসাউথ আফ্রিকাসুইজারল্যান্ডসেমিলিড ২০২৬
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ছাড়া ঘটনাবহুল এইচএসসি পরীক্ষা শেষ, ফল প্রকাশের সম্ভাব্য সময় ঘোষণা

আগস্ট ৮, ২০২৬

এফডিসিতে শুরু ‘বরবাদ’ নির্মাতার ‘লাপাত্তা’র শুটিং

আগস্ট ৮, ২০২৬
ছবিটি এআই দিয়ে তৈরি করা

আবারও দেশজুড়ে পুলিশের বাড়তি সতর্কতা জারি, নেপথ্যে কোন ৪ শঙ্কা

আগস্ট ৮, ২০২৬

ভাই বন্ধু , ভাই শত্রু

আগস্ট ৮, ২০২৬

আসলেই পাকিস্তানের নিষিদ্ধ টিটিপি নেটওয়ার্কে বাংলাদেশি তরুণরা?

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT