গোপালগঞ্জে বিজিবির অভিযানে গ্রামবাসীর বাধা

গোপালগঞ্জ সদর উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের অভিযানে বাধা দিয়েছেন স্থানীয় গ্রামবাসী।
রোববার ২২ নভেম্বর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শতাধিক বিজিবি সদস্য উপজেলার মাঝিগাতি, কাঠি, খানারপাড়, তেলিগাতি, রায়পাশা, মানিহার ও খেলনা এলাকায় অভিযান চালান।
এ সময় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আশপাশের গ্রামের লোকজনকে জড়ো করেন স্থানীয়রা। পরে দেশীয় অস্ত্র হাতে স্লোগান দিয়ে বিজিবির অভিযান প্রতিহত করার চেষ্টা করেন তারা।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…





